Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Raj Subhashree Baby

দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, রাজের ঘরে এল ফুটফুটে সন্তান

ছেলে হল না মেয়ে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৩, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৩, ২০:৩৩

options
link
দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, রাজের ঘরে এল ফুটফুটে সন্তান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসে আচমকাই সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, বড় দাদা হতে চলেছে যুবান। বছর শেষেই এল খুশির খবর। বৃহস্পতিবার শুভ্রশীর কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সুস্থ রয়েছেন মা ও সন্তান। 

 কন্যা সন্তানের মা হয়েছেন শুভশ্রী। তাতেই খুশির জোয়ার চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবারে। গত জুন মাসে যুবানের উচ্ছ্বাসে ভরা একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, “বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল।” তারকা দম্পতির এই পোস্টেই খুশির জোয়ার আসে অনুরাগী মহলে। টলিউডের তারকারাও জানান শুভেচ্ছা। এবার শুভেচ্ছার বন্যা নতুন অতিথির আগমনে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখলেন, ”আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।”

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

 

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। বিয়ের পরও চুটিয়ে অভিনয় করেছেন শুভশ্রী। পেয়েছেন সাফল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

Raj-Subhahshree

২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। তবে এখন যুবান বড় দাদা। তাই দায়িত্বও বেশি।

[আরও পড়ুন: রিলিজের আগেই ‘টাইগার’কে টেক্কা! ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে ‘অ্যানিম্যাল’?]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.