সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ মার্চ ২০২০। সারা ভারতবর্ষে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা। দুঃস্বপ্নের সেই স্মৃতি ফেরাল অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’ (Bheed) সিনেমার ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, ভূমি পেড়নেকর, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, আশুতোষ রাণা এবং কৃতিকা কামরা।
গোটা বিশ্বকে ছারখার করে দিয়েছিল করোনা ভাইরাস। প্রতিদিনের বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা সুস্থ জীবনের গুরুত্ব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। এই পরিস্থিতি সামলাতে করা হয় লকডাউনের ঘোষণা। কিন্তু এই ঘোষণা বহু মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠেছিল। বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও বাড়ির বাইরে ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের ক্ষেত্রে।
[আরও পড়ুন: হাতে গিটার, গলা ছেড়ে গান, অন্য অবতারে পরমব্রত, নতুন ছবি ‘ঘরে ফেরার গান’ নিয়ে কী বললেন অভিনেতা?]
আচমকা কাজ হারিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। ঘর হারিয়ে বহু মানুষ হয়েছিলেন উদ্বাস্তু। না ছিল মাথা গোঁজার জায়গা, না ছিল বাড়ি ফেরার উপায়। সেই কাহিনিকেই ‘ভিড়’-এর ট্রেলারে তুলে ধরা হয়েছে। আর লকডাউনের নিদারুণ কষ্টকে দেশভাগের যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন পরিচালক।
সাদা-কালোর আবহে কাহিনি সাজানো হয়েছে। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে রাজকুমার রাওকে (Rajkumar Rao)। আর ভূমি পেড়নেকরকে (Bhumi Pednekar) দেখা যাচ্ছে চিকিৎসকের চরিত্রে। এছাড়াও ছবিতে নজর কেড়েছেন কুমুদ মিশ্র, আদিত্য শ্রীবাস্তব, বীরেন্দ্র সাক্সেনা। আগামী ২৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ভিড়’।
[আরও পড়ুন: হে বন্ধু বিদায়! সতীশ কৌশিকের দেহ ছুঁয়ে বুকফাটা কান্না অনুপম খেরের, ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?

