Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Raju Srivastav

রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেশনে

বুধবার হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২২, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২২, ১৪:১১

options
link
রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেশনে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি। খবর অনুযায়ী, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav) হৃদপিন্ডে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন রাজু। অভিনেতার অসুস্থতার খবর শুনে রাজু শ্রীবাস্তবের স্ত্রীকে ফোন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্ত্রীয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছেন তিনি।

বুধবার হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। তাঁকে ভরতি করা হয় দিল্লির AIIMS-এ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। লুটিয়ে পড়েন মাটিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মা হলেন পরীমণি, ‘রাজপরী’র সংসারে এল নতুন সদস্য ]

রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav) সেক্রেটারি ও পি আর অজিত সাক্সেনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে এসেছিলেন রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে যান। এক্সারসাইজ করছিলেন। হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। আপাতত, অভিনেতাকে রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।

স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে দারুণ জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে শো করে বেড়ান তিনি। তবে শুধু স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন রাজু। স্বাভাবিকভাবেই রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতার খবর শুনে ভক্তদের মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার কুশল কামনা করেছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: পুরুষ সঙ্গীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা! ভিডিও ঘিরে চাঞ্চল্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.