Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Rakhi Sawant

‘রাখি আর আমি বিবাহিত!’ আর লুকোছাপা নয়, অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন আদিল

সম্প্রতি এই বিয়েকে অস্বীকার করেছিলেন আদিল খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩, ১৬:৪৬

options
link
‘রাখি আর আমি বিবাহিত!’ আর লুকোছাপা নয়, অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন আদিল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড রাখির বিয়ে নিয়ে। একের পর এক টুইস্ট। কখনও রাখির সঙ্গে বিয়েকে নাকচ করছেন প্রেমিক আদিল। কখন আবার বলছেন, ছড়িয়ে পড়া নিকাহর ভিডিও আসলে ভুয়ো। আর এবার তো পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন রাখির প্রেমিক আদিল দুরানি। সম্প্রতি সর্বভারতীয় এক ইংরেজি সংবাদমাধ্যমে আদিল জানিয়েছেন, ”আমি আর রাখি বিবাহিত। আমরা একে অপরকে বিশ্বাস করি আর দুজনে সুখী। আমার পরিবার এখনও এই সম্পর্ক মেনে নেয়নি। বিষয়টি সম্পূর্ণ জানে না। চেষ্টা করি তাঁদেরকে মানাতে। বেশ কিছুদিন সময় লাগবে। এতদিন আমি বিষয়টি লুকিয়েছিলাম কারণ আমি জানি রাখি যেখানে থাকবে সেখানেই একটা বিতর্ক তৈরি হবে। এটার জন্যই আমি পরিবারের থেকে সবটা লুকিয়ে রেখেছিলাম।”

সোশ্যাল মিডিয়ার হাত ধরে বুধবার হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল রাখি সাওয়ান্ত ও আদিল খানের বিয়ের ছবি। এই বিয়ে নিয়ে রাখি এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ অবশ্য খোলেননি। তবে বিয়ের সার্টিফিকেটই স্পষ্ট করল একথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে শুধু বিয়ে নয়। এবার খবরে এসেছে বিয়ের পরই রাখি (Rakhi Sawant) বদলে ফেললেন। রাখির নামের সঙ্গে যুক্ত হল ফতিমা। অর্থাৎ রাখির পুরো নাম রাখি সাওয়ান্ত ফতিমা। রাখি যে নিকাহ পর এই নাম বদলে ফেলেছেন তাঁর প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই।

[আরও পড়ুন: পাগলু ডান্স! ঢোলের তালে দেবের সঙ্গে নাচ রুক্মিণীর, ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?]

ক্য়ানসারে আক্রান্ত হয়ে মা হাসপাতালে ভরতি। মাকে নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে না রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। সে কথা সোশ্য়াল মিডিয়ায় লাইভে এসে স্পষ্ট জানিয়েছেন রাখি সাওয়ান্ত। আর এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল রাখি সাওয়ান্ত ও প্রেমিক আদিল খান দুরানির বিয়ের ছবি! গুঞ্জন বলছে, গোপনে আদিলের সঙ্গে রাখি বিয়ে করে ফেলেছেন। ছবিতে দেখা গিয়েছে, গলায় মালা পরে, হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল।

বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, বিগ বস ১৫-র সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। রীতেশের রয়েছে স্ত্রী ও সন্তানও। তবুও নাকি রাখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। এমনকী, এই রীতেশকে রাখি নিয়ে এসেছিলেন বিগ বসের ঘরেও। রীতেশকে দেখে, সলমন বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।

কেরিয়ারের শুরু থেকেই রাখি ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। এই সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। সেই বিন্দাস রাখি হঠাৎ করে বিয়ের খবর গোপন কেন করলেন, তা নিয়ে আলোচনা বলিপাড়ায়।

[আরও পড়ুন: ‘নাতু নাতু’ গানটি মধ্যমানের! বিবিসির সাংবাদিকের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.