অপেক্ষার অবসান ঘটিয়ে ১ মে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) পরিচালিত ও অভিনীত ছবি ‘রাজা শিবাজি’। ‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই মারাঠি বক্স অফিসে ঝড়। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘মনিকর্ণিকা’কে টেক্কা দিয়ে প্রথম দিনেই রেকর্ড গড়ল রীতেশের ‘রাজা শিবাজি’। মে দিবসে মুক্তির পয়লা দিনেই ভারতে ১১.৭০ কোটির ব্যবসা করেছে রীতেশের ছবি, যেখানে কঙ্গনা রানাউত অভিনীত ‘মনিকর্ণিকা’র ঝুলিতে এসেছিল ৮.৭৫ কোটি। তবে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তানজি’ ও ২০২৫-এর বক্স অফিস কাঁপানো ‘ছাবা’র প্রথম দিনের রেকর্ড ছুঁতে পারেনি ‘রাজা শিবাজি’।
অজয় দেবগনের ‘তানজি’র প্রথম দিনের আয় ছিল ১৫.১০ কোটি টাকা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’র প্রথম দিনের কালেকশন ছিল ৩৩.৫০ কোটি। রীতেশের ছবির সাফল্যে পঞ্চমুখ পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma)। ছত্রপতি রাজা শিবাজির চরিত্রে রীতেশের অভিনয়ে মুগ্ধ রামু। তিনি যেন অবিকাল রাজা শিবাজি!
আরও পড়ুন:
‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ছ’হাজার ১৯২ টি শো থেকে প্রথম দিন আয় হয়েছে ১১.৩৫ কোটি টাকা। শুধুমাত্র মারাঠি সংস্করণ থেকে ‘রাজা শিবাজি’র কালেকশন আট কোটি টাকা। মহারাষ্ট্র, পুনে, মুম্বই আর নাসিকে ‘রাজা শিবাজি’ রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে।
এক্স হ্যান্ডেলে রীতেশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রামগোপাল লিখেছেন, ‘মারাঠি যোদ্ধা ছত্রপতি রাজা শিবাজির চরিত্রে রীতেশের অভিনয় এতটাই বাস্তবসম্মত মনে হচ্ছে শিবাজি মহারাজের পুনর্জন্ম হয়েছে। সিনেমার পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। রাজা শিবাজি যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, পরিচালক আর অভিনেতা দ্বৈত চরিত্রেই সফল রীতেশ। শিবাজির যেন পুনর্জন্ম হল!’

‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ছ’হাজার ১৯২ টি শো থেকে প্রথম দিন আয় হয়েছে ১১.৩৫ কোটি টাকা। শুধুমাত্র মারাঠি সংস্করণ থেকে ‘রাজা শিবাজি’র কালেকশন আট কোটি টাকা। আর হিন্দি ভার্শনের ঝুলিতে এসেছে ৩.৩৫ কোটি টাকা। মহারাষ্ট্র, পুনে, মুম্বই আর নাসিকে ‘রাজা শিবাজি’ রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে।

Hey @geneliad CONGRATS on the way your #RajaShivaji is both SLASHING and SMASHING the BOXOFFICE .. @Riteishd both as DIRECTOR and ACTOR is creating MAYHEM in the THEATRES and he literally looks #ShivajiMaharaj REINCARNATED 🙏💪🔥
— Ram Gopal Varma (@RGVzoomin) May 1, 2026
প্রথমবার রাজবেশে রীতেশকে দেখতে মুখিয়ে ছিলেন রীতেশের ভক্তরা। রোম্যান্টিক বা কমেডি নায়কের খোলস ছেড়ে ছকভাঙা চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়েছেন রীতেশ। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, পরিচালক হিসেবেও ছবি মুক্তির প্রথম দিন থেকেই প্রশংসিত রীতেশ দেশমুখ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও
-
পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা
-
অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবসান! শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা, খুলছে হরমুজ
-
রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস? ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়িতে জমি দেখা শুরু
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের