সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়ল রণবীর কাপুরের রামায়ণ ছবি। তবে এই প্রথমবার নয়, এর আগেও শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল এই ছবির শুটিং। সেই সমস্য়া কাটিয়ে অবশ্য সম্প্রতি ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এমনকী, কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবিও। আর এবার খবর রামায়ণের স্বত্ত্ব নিয়ে এবার দুই প্রযোজনা সংস্থার অশান্তি। আর তার কারণেই নাকি আটকে যেতে পারে রামায়ণ ছবির শুটিং।
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির অন্যতম প্রযোজনা সংস্থা মধু মন্টেনার সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে বচসা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের। সূত্র বলছে, প্রাইম ফোকাস টেকনোলজিস অনেক আগেই প্রোজেক্ট রামায়ণ নামে স্বত্ত্ব কিনে রেখেছিল। তা মন্টেনা প্রযোজনা সংস্থাকে বিক্রির সময় যে অর্থের কথা হয়, তা পায়নি বলেই খবর। অন্যদিকে, মন্টেনা প্রযোজনা সংস্থার কথায়, প্রোজেক্ট রামায়ণ একেবারেই তাদের।
[আরও পড়ুন: ফের মা হলেন পরীমণি! লক্ষ্মীবারে ঘরে এল ফুটফুটে সন্তান]
এই বচসার মাঝে পড়েছেন এই ছবির সহ প্রযোজক এবং দক্ষিণী ছবির তারকা যশ। তিনি জানিয়েছেন, ”এই ছবি একেবারেই স্বপ্নের মতো। ইতিমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে। তাই এই সব সমস্য়া কাটিয়ে শীঘ্রই ফের শুটিং শুরু হবে। পরিচালকের সঙ্গেও এই নিয়ে আলোচনা হয়েছে।”
তিনটি পার্টে তৈরি হবে এই সিনেমা। সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে নাকি মনীষা কৈরালার কথা ভাবা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। আর শূর্পণখার ভূমিকায় রকুলপ্রীত সিং।
[আরও পড়ুন: চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ]
সর্বশেষ খবর
-
শুধু মেসি বনাম ইয়ামাল নয়! ফাইনালের ভাগ্য নির্ধারিত হবে অন্য পাঁচ যুদ্ধে, কাদের হাতে চাবিকাঠি?
-
মধ্যরাতে দুষ্কৃতী হামলা, নির্মল ঘোষের বাড়ির সামনে মুহুর্মুহু বোমাবাজি! আতঙ্কে পরিবার
-
‘আপনি সংযত হোন’, ২১ জুলাইয়ের আসল যোদ্ধাদের ‘বঞ্চনা’য় মমতাকে বার্তা কল্যাণীর দীপকের
-
আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক! সমস্যায় লক্ষ লক্ষ ইউজার
-
সোমেই ভক্তদের মাথায় পুষ্পবৃষ্টি, ভিড়ে ঠাসা শ্রাবণী মেলায় প্রশাসনের কড়া পাহারা, একাধিক রাস্তায় ‘নো এন্ট্রি’