Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Ranbir Kapoor

শুক্রবার হাজিরা, বেটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব নিয়ে মুখ খুললেন রণবীর

ইডিকে পালটা জবাব রণবীরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ২০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ২০:৫৯

options
link
শুক্রবার হাজিরা, বেটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব নিয়ে মুখ খুললেন রণবীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলব পেয়েছেন রণবীর কাপুর। শুক্রবারই তাঁকে ছত্তিশগড়ের রায়পুর ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ। বৃহস্পতিবার ইডির ডাক নিয়ে মুখ খুললেন রণবীর। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ইডির কাছ থেকে দু’সপ্তাহ সময় চেয়েছেন।

ইডি সূত্রে খবর, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে (Mahadev App Case) কোনও অভিযুক্ত হিসেবে নয়, বরং ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে আরও তথ্যের হদিশ পেতেই ৬ অক্টোবর রণবীরকে তলব করা হয়েছে রায়পুরের ইডির অফিসে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ইস্যুতে আরও ১৪-১৫ জন বলিউড তারকা ইডির নজরে রয়েছে বলে খবর। খুব শিগগিরি তাঁদেরকেও তলব করা হবে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

ইডি সূত্র মারফৎ জানা গিয়েছে, “রণবীর হয়তো এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই এমতাবস্থায় তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। ওই সংস্থা থেকে যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকার উৎস সম্পর্কে তাঁর কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কিত কতটা তথ্য রয়েছে তাঁর কাছে, সেসব তথ্য বের করতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।”

মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছে। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা রেজিস্ট্রার করতেন, তাদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। উল্লেখ্য, এই একই কাণ্ডে সম্প্রতি সানি লিওনিকেও (Sunny Leone) তলব করেছিল ইডি।

শুধু তাই নয়! আরও চাঞ্চল্যকর তথ্য, এই বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে! ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তাঁরাই এবার ইডির নজরে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওনি, টাইগার শ্রফ (Tiger Shroff), নেহা কক্কর-সহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে। এবার রণবীর কাপুরকে তলব ইডির।

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.