Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ranveer Singh

নস্ট্যালজিয়া উসকে ৩০০ কোটির বাজেটে ফিরছে ‘শক্তিমান’, কাকে দেখা যাবে এই চরিত্রে?

আগামী বছর শুরু হবে এই ছবির শুটিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২২, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২২, ১৭:৩০

options
link
নস্ট্যালজিয়া উসকে ৩০০ কোটির বাজেটে ফিরছে ‘শক্তিমান’, কাকে দেখা যাবে এই চরিত্রে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জোর খবর। ‘সোনি পিকচার্স’ এবার গাঁটছড়া বাঁধল ‘মুকেশ খান্না ভিসম ইন্টারন্যাশনালে’র সঙ্গে। এই দুই প্রযোজনা সংস্থা মিলে এবার ঘোষণা করল বলিউডের সবচেয়ে ব্যয়বহুল  সুপারহিরো ছবির। শোনা যাচ্ছে নয়ের দশকের সুপারহিট ধারাবাহিক ‘শক্তিমান’কেই ছবির পর্দায় আনতে চলেছে এই দুই প্রযোজক সংস্থা। তবে আসল খবর মোটেই এসব নয়। বরং এই ছবিতে সুপারহিরো কে হচ্ছেন, তা নিয়েই এখন বলিউডে শোরগোল।

প্রযোজক সংস্থার তরফ থেকে কিছু জানানো না হলেও, ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে নাকি শক্তিমানের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে (Ranveer Singh)।  শোনা যাচ্ছে, রণবীরকে নাকি ছবির চিত্রনাট্য শোনানো হয়েছে। রণবীর নাকি ছবিটি করতেও রাজি। রণবীর জানিয়েছেন, সুপারহিরোর চরিত্রে অভিনয় করার ইচ্ছা তাঁর বহুদিনের। তার উপর ছোটবেলা থেকেই ‘শক্তিমান’ চরিত্রের দারুণ ফ্যান তিনি! তবে এখনও ছবিটি সই করেননি রণবীর।

Advertisement

[আরও পড়ুন: প্রযোজনায় নেমেই চমক দিলেন আলিয়া ভাট, ‘ডার্লিং’ ছবির টিজারে ভরপুর রহস্য]

আপাতত, রণবীরের ঝুলিতে রয়েছে ‘রকি রানি কি প্রেম কাহানি’। তার উপর রণবীরের কাঁধে এখন ‘বিগ বস ওটিটি’ সঞ্চালনার দায়িত্ব। সব মিলিয়ে দারুণ এখন দারুণ ব্যস্ত রণবীর সিং।

 এমনিতে বিন্দাস থাকেন। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন। পাপারাজ্জির সামনে হাসিমুখে পোজ দেন। এহেন প্রাণচঞ্চল রণবীর সিং (Ranveer Singh) পড়েছিলেন মহা বিপদে। বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্যের দিনরাত্রি দেখতে গিয়েছিলেন। সেখানেই ভাল্লুকের তাড়া খেলেন। ভাল্লুকের হাত থেকে বাঁচতে কী কী না করতে হল বলিউডের ‘বাজিরাও’কে। ভিডিও পোস্ট করে জানিয়েছেন সেকথা।

Ranveer Singh to play a paraplegic swimmer

জলে-জঙ্গলে-মরুভূমিতে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েন বেয়ার গ্রিলস। রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকাদের পাশাপাশি গ্রিলসের অরণ্য অভিযানের সঙ্গী হয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রণবীর এই বিয়ারের সঙ্গে জঙ্গলের অভিযানে বের হবেন, সেই খবর আগেই শোনা গিয়েছিল। আগামী ৮ জুলাই থেকে দেখা যাবে রণবীর ও গ্রিলসের এই কাণ্ডকারখানা।

[আরও পড়ুন: একসঙ্গে দুবাইয়ে ১০ টি ফ্ল্যাট কিনছেন রাখি সাওয়ান্ত, এত টাকা কোথায় পাচ্ছেন অভিনেত্রী!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.