Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Ranveer Deepika

বাবা হচ্ছেন রণবীর সিং! ‘দীপিকার মতো দেখতে সন্তান চাই’, মন্তব্যে তুঙ্গে জল্পনা

নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছেন রণবীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২১, ১৮:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২১, ১৮:৪৬

options
link
বাবা হচ্ছেন রণবীর সিং! ‘দীপিকার মতো দেখতে সন্তান চাই’, মন্তব্যে তুঙ্গে জল্পনা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মতো দেখতেই সন্তান তাঁর চাই। একথা জানিয়ে দিলেন রণবীর সিং (Ranveer Singh)।  তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাবা হচ্ছেন বলিউডের ‘বাজিরাও’?

ছোটপর্দায় সঞ্চালক হিসেবে সফর শুরু করছেন রণবীর।  ‘দ্য বিগ পিকচার’ (The Big Picture)  নামের কুইজ শোয়ের সঞ্চালনা করছেন তিনি। ইতিমধ্যেই শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে। শোয়ের সঞ্চালনা করতে গিয়েই তাঁর ও দীপিকার সন্তান পরিকল্পনার কথা জানান রণবীর।

Advertisement

Ranveer Deepika

অভিনেতা বলেন, “আপনারা তো জানেনই আমার বিয়ে হয়ে গিয়েছে, আর ২ থেকে ৩ বছরের মধ্যে বাচ্চাও হয়ে যাবে। আপনাদের বউদি ছোটবেলায় এত কিউট ছিল যে আমি তো বলে দিয়েছি, আমার এমন সন্তান চাই। তাতেই লাইফ এক্কেবারে সেট হয়ে যাবে।  আমি তো নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছি।” 

[আরও পড়ুন: Durga Puja 2021: বিয়ে হয়ে গিয়েছে? দশমীতে সিঁদুর খেলায় কটাক্ষ রাইমা-সোহিনী-তনুশ্রীকে]

শোনা যায়, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবির সেটে রণবীর-দীপিকার (Ranveer Deepika) প্রেম শুরু হয়।  তার ছ’বছরের মাথায় ২০১৮ সালে ইটালির লোক কোমোতে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। এর পর থেকে একাধিকবার দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। চলতি বছরের আগস্ট মাসে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীরকে। সেই সময়ও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে পরে জানা যায়, তা নিছকই গুঞ্জন ছিল। অন্য কোনও কারণে হাসপাতালে গিয়েছিলেন দুই তারকা।   

Deepika and Ranveer

রণবীরের এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তাহলে কি বাবা হতে চলেছেন অভিনেতা? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে সন্তানের পরিকল্পনা যে বলিউডের ‘বাজিরাও মস্তানি’ শুরু করে দিয়েছেন, সে বিষয়ে অনেকেই নিশ্চিত।  আর রণবীরও নিজের ইচ্ছের কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: দুর্গাপুজোয় বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তি নিয়ে গর্জে উঠলেন পরমব্রত, কী লিখলেন অভিনেতা?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.