সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডা যে প্রেম করছেন, তা বহুদিন আগে থেকেই গুঞ্জনে ছিল। আর এবার সেই গুঞ্জন বেড়ে গেল একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই। গুঞ্জন বলছে, গোপনে গোপনে হায়দরাবাদের একটি রেস্তরাঁয় নাকি পাকা কথা সেরে ফেললেন রশ্মিকা ও বিজয়ের পরিবার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রশ্মিকা (Rashmika Mandana) ও বিজয়ের দুই পরিবার রেস্তরাঁয় একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন। জল্পনা, দুই পরিবারের এই সৌজন্য সাক্ষাৎ আসলে বিয়ের পাকা কথাই।
[আরও পড়ুন: ছবির অফার দিয়ে দর্শনা বণিককে ‘কুপ্রস্তাব’! বিতর্কে মুখ খুললেন বাংলাদেশের চিত্রনাট্যকার]
এর আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনে।
দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।
[আরও পড়ুন: ‘টাইটানিক’-এর মতোই পরিণতি ‘টাইটান’-এর, আগেই টের পেয়েছিলেন জেমস ক্যামেরন!]
সর্বশেষ খবর
-
তৃণমূল আমলে জমি দখল, ফেরত চাওয়ায় বিজেপিকর্মী উপর হামলা! আহত ৫
-
শ্যামাপ্রসাদের মৃত্যুরহস্য নিয়ে আসছে ‘কেশরী হত্যা?’, অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদার
-
পুরুষ দলের মুখোমুখি পাকিস্তানের মহিলা ক্রিকেট দল, ট্রফি জিততে ‘চক দে’র ছক পাক কর্তাদের!
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই যাদবপুরে ‘সাফাই অভিযান’! ‘দেশবিরোধী’ স্লোগান, গ্রাফিতি মুছতে শুরু প্রস্তুতি?
-
খুন করা হবে ট্রাম্প-পুত্রকে! ব্যারনের গতিবিধির ভিডিও-সহ ৯৫ কোটির পুরস্কার ঘোষণা ইরানের