সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বলিউড জুড়ে রটে গেল প্রভাসের সঙ্গে নাকি প্রেম করছেন কৃতী স্যানন। এ খবর রটল কৃতীর মুখ থেকেই। ‘কফি উইথ করণে’ এসে যেই না কৃতী টুক করে ফোন করে বসলেন প্রভাসকে। আর প্রভাসও কৃতীর ফোন পেয়ে একেবারে আপ্লুত। সঙ্গে সঙ্গে রটে গেল, প্রভাসের সঙ্গে কৃতীর সম্পর্ক নাকি বেশ মাখোমাখো। এমনকী, এই কাণ্ড দেখে মুচকি হেসেছেন করণ জোহরও!
তবে যেই না এই গুঞ্জন দাবানলের রূপ নিল। ঠিক তখনই মুখ খুললেন কৃতী (Kriti Sanon ) ঘনিষ্ঠ এক ব্যক্তি। তিনি স্পষ্টই সংবাদমাধ্যমকে জানালেন, প্রভাসের সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই কৃতীর। শুধুমাত্র প্রভাস ও কৃতীর আগামী ছবি ‘আদিপুরুষ’-এর প্রোমোশনের জন্যই এমনটি করছিলেন অভিনেত্রী।
প্রেমের গুঞ্জন রটে যাওয়ার কারণ রয়েছে আরও। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং ফ্লোরে কৃতী ও প্রভাস নাকি কাজের ফাঁকে আড্ডা মারতেন। দু’জনেই নাকি ঘণ্টার পর ঘণ্টা মেকআপ ভ্যানে বসে থাকতেন। আর তা থেকেই ছড়িয়ে পড়ে প্রভাস ও কৃতীর প্রেমের গুঞ্জন।
[আরও পড়ুন: মিউজিক ভিডিও অশ্লীল! অভিযোগ তুলে দুই মহিলা ইউটিউবারকে ব্যাপক মারধর ]
কৃতী আর প্রভাসের প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ করে ভাইরাল হয়েছে কৃতী স্যাননের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে কৃতী তাঁর ভালবাসা উজাড় করেছিলেন দীপিকা পাড়ুকোনের প্রতি। ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার অভিনয় দেখে তো আবেগে ভেসে গিয়েছিলেন কৃতী।
View this post on Instagram
বলিউডে পা দেওয়া পর পরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতী স্যাননের। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতী। তবে কৃতীর মতে আপাতত তিনি সিঙ্গল। তাঁর কাছে কেরিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রেমের কোনও সুযোগই নেই।
[আরও পড়ুন: প্রসেনজিতের সঙ্গে পুরনো ছবি পোস্ট শ্রীলেখার, ফের স্বজনপোষণ নিয়ে তুললেন প্রশ্ন ]
সর্বশেষ খবর
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা