সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা, রাজনীতির মাঝে কেটে গিয়েছে ১৭টা বছর। সেই ১৭ বছর পেরিয়ে ফের নাটকের মঞ্চে রুদ্রনীল ঘোষ। তিতাস নাট্য সংস্থার দশম প্রযোজনা অগ্নিজল নাটকে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। সোশ্যাল মিডিয়ায় সেই নাটকের মহড়ার ছবিই পোস্ট করলেন রুদ্র। ছবি পোস্ট করে রুদ্রনীল লিখলেন, ”২০০৬ সেই বিখ্যাত নাটক ফ্যাতাড়ু-তে অভিনয়ের ১৭ বছর পর আবার ফিরছি থিয়েটারের মঞ্চে! এবার তিতাসের দশম প্রযোজনা ‘অগ্নিজল’ নাটকে! ধন্যবাদ ‘তিতাস’ , ধন্যবাদ শর্বরী ও আবির ! নাটক: গিরীশ কারনাড। অনুবাদ: বিভাস চক্রবর্তী। পরিচালনা : আবির।”
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: বক্স অফিসে হিট নেই রণবীর সিংয়ের, ব্যবসা বাঁচাতে অভিনেতাকে বাদ দিল যশরাজ ফিল্মস!]
২৩ জুন মুক্তি পাবে রুদ্রনীলের প্রথম বলিউড ছবি ‘ময়দান’। এই ছবিতে অজয় দেবগণের পাশাপাশি দেখা যাবে তাঁকেও। এছাড়াও রুদ্রর হাতে রয়েছে সৌমিক হালদারের ছবি আবার বিবাহ অভিযান টু। অনির্বাণ ভট্টাচার্য়, অঙ্কুশের সঙ্গে এই কমেডি ছবিতে দেখা যাবে রুদ্রকে। ছবিটি মুক্তি পাবে ৮ জুন। এরই মধ্যে এবার নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
[আরও পড়ুন: গর্ভবতী সানা খানকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মৌলানা স্বামী! ভিডিও দেখে ক্ষিপ্ত নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া