সমস্যার বেড়াজাল পেরিয়ে আগামী ছবি ‘মাতৃভূমি’র শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত সলমন খান। এর মাঝেই আরও একটি নতুন ছবির নাম ঘোষণা করেছেন বলিউডের ভাইজান। গত ৩১ মার্চ প্রযোজক দিল রাজুর সঙ্গে ছবি পোস্ট করে সলমন জানিয়েছেন, ২০২৭এর ইদে অ্যাকশন অবতারে দর্শকের দরবারে হাজির হচ্ছেন। পরিচালক ভামশি পেডপাল্লির নির্দেশনায় ও দিল রাজুর প্রযোজনায় সলমনের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। বলিউড বাদশা শাহরুখের সঙ্গে জওয়ানে নয়নতারার অভিনয় হিন্দি ছবির দর্শকের মনে দাগ কেটেছিল। বাদশার পর এবার ভাইজানের সঙ্গে নয়নতারার অনস্ক্রিন কেমেস্ট্রিতে সিলমোহর পড়তেই উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শুটিং।
ছবির প্রাথমিক নাম ‘এসভিসি ৬৩’। খুব শীঘ্রই টিমের তরফে একটি পূজার আয়োজন করা হবে যেখানে উপস্থিত থাকবেন দিল রাজুও । সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম শিডিউলের শুটিং শুরু হবে মুম্বইয়ের গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে। প্রায় তিন মাসব্যাপী মুম্বইয়ের বিভিন্ন জায়গায় শুটিং হবে বলেই খবর। চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ছবির মূল অংশের শুটিং শেষ করে পরের বছর ইদে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রথমবার সলমনের সঙ্গে কাজ করছেন পরিচালক ভামশি। এর আগে তিনি বেশ কয়েকটি হিট ছবি পরিচালনা করেছেন। নয়নতারাকে ‘ক্যুইন’ সম্বোধন করে সোশাল মিডিয়ায় দর্শকের উত্তেজনা উসকে টিমের তরফে লেখা, ‘সত্যিই বিশেষ কিছু ঘটতে চলেছে।’
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম শিডিউলের শুটিং শুরু হবে মুম্বইয়ের গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে। প্রায় তিন মাসব্যাপী মুম্বইয়ের বিভিন্ন জায়গায় শুটিং হবে বলেই খবর।

প্রসঙ্গত, তেলুগু ও বেশ কিছু তামিল হিট ছবির জন্য পরিচিত পরিচালক ভামশি পেডপাল্লি। এবার সলমনের সঙ্গে জুটি বেঁধে ইদ স্পেশাল ছবিতে কী ধামাকা করবেন সেই আশায় দিন গুনছেন ভক্তরা। সলমনের মতো একজন সুপারস্টার যিনি ভিন্ন স্বাদের ছবি দর্শককে উপহার দিয়েছেন, তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুশি পরিচালক-প্রযোজক। জানা যাচ্ছে, সলমনের আসন্ন অ্যাকশন মুভিতে থাকবে ভিএফএক্সের জাদু।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন