Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘কালা হিরণ’-এর টিজার মুক্তির পরই দিল্লি হাই কোর্টে সলমন, ছবি মুক্তিতে স্থগিতাদেশের আবেদন

শুক্রবার মুক্তি পেয়েছে 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি'র টিজার। চাপ বাড়তেই নড়চড়ে বসলেন খোদ ভাইজান? একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৫:২৬

options
link
‘কালা হিরণ’-এর টিজার মুক্তির পরই দিল্লি হাই কোর্টে সলমন, ছবি মুক্তিতে স্থগিতাদেশের আবেদন zoom
জলের দরে বিক্রি করলেন সম্পত্তি
Advertisement

আজ থেকে প্রায় দু’দশক আগের ঘটনা। রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সুপারস্টার। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংশ্লিষ্ট মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন। এর মাঝেই ভাইজানের জীবনের সেই অভিশপ্ত অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তুলতে উদ্যোগী পরিচালক ভরত শ্রীনাথ। জীবনের ‘কলঙ্কিত অধ্যায়’-এর নিরিখে তৈরি চিত্রনাট্য নিয়ে অস্বস্তিতে ষাটোর্ধ্ব সলমন, তা বলাই বাহুল্য়। 

সিনেমার পোস্টার মুক্তির পরই অভিনেতার আইনজীবীর তরফে প্রযোজককে ফৌজদারী মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও সেই হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’র টিজার। চাপ বাড়তেই নড়চড়ে বসলেন খোদ ভাইজান? একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন। টিজার প্রকাশ্যে আসতেই বিন্দুমাত্র বিলম্ব না করে ছবি মুক্তির স্থগিতাদেশের আবেদন করেছেন। ভাইজানের অভিযোগ, ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামক এই ছবিটি তাঁর ব্যক্তিত্ব এবং পাবলিক ইমেজকে কলুসিত করছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অস্বস্তিতে সলমন

সলমনের দাবি, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার শিকার মামলার ঘটনাকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হয়েছে। যেখানে সরাসরি তাঁর নাম জড়িত। পোস্টার, টিজারে তাঁর চেহারার আদলেই চরিত্র বাছাই করেছেন ‘কালা হিরণ’-এর নির্মাতারা। এমনকী সলমনের সিগনেচর স্টাইল নীল ব্রেসলেটকেও হাইলাইট করা হয়েছে যা তাঁর চরিত্রকে বিশেষভাবে প্রভাবিত করছে।

‘কালা হিরণ’-এর ফার্স্ট লুক

বিচারধীন একটি মামলার মাঝে এধরনের চিত্রনাট্য আইনি কার্যক্রমকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সলমন। তাই দিল্লি হাই কোর্টের ভাইজানের আর্জি, সিনেমার প্রচার, মুক্তিতে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লি হাই কোর্টে তাঁর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনের ফের শুনানির আশ্বাস দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.