Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Samay Raina Ranveer Allahbadia

বিতর্ক পেরিয়ে ফের একসঙ্গে সময় রায়না-রণবীর এলাহাবাদিয়া, কোথায় দেখা যাবে পুরনো জুটিকে?

দীর্ঘ এক বছর পর আরও একবার দেখা যাবে সেই জনপ্রিয় জুটির যুগলবন্দি। তাঁরা আরও কেউ নন বিখ্যাত কমেডিয়ান সময় রায়না ও ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। কবে আসছেন তাঁরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৯:৫০

options
link
বিতর্ক পেরিয়ে ফের একসঙ্গে সময় রায়না-রণবীর এলাহাবাদিয়া, কোথায় দেখা যাবে পুরনো জুটিকে? zoom
ফের একফ্রেমে সময়-রণবীর।
Advertisement

কর্মব্যস্ত জীবনে মানুষ যেন হাসতেই ভুলে গিয়েছে! সারাদিনের ক্লান্তি দূর করতে অনেকেরই প্রথম পছন্দ কমেডি শো। জনপ্রিয় কমডিয়ান কপিল শর্মার পপুলার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর কথা বললে অত্যুক্তি হবে না। নেটফ্লিক্সে সম্প্রচারিত এই শোয়ের জনপ্রিয়তার কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। আর এই শোয়ের জনপ্রিয়তাকে আরও একটু তোল্লাই দিতে এবার কপিলের সঙ্গে এক মঞ্চে আসতে চলেছেন দুই অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘ এক বছর পর আরও একবার দেখা যাবে সেই জনপ্রিয় জুটির যুগলবন্দি।

তাঁরা আরও কেউ নন বিখ্যাত কমেডিয়ান সময় রায়না ও ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ যৌনগন্ধী মন্তব্যে জীবন একেবারে ছারখার হয়ে গিয়েছিল এই জনপ্রিয় পডকস্টার রণবীরের জীবন। বিতর্ক পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন। সম্প্রতি মনের সঙ্গে ছবি শেয়ার করে সম্পর্কেও সিলমোহর দিয়েছেন। সেই ছবিতে আবার লাইক করেছেন সময় রায়নাও। মান-অভিমানের পালা ঘুচিয়ে সম্পর্কের বরফ গলছে সেই ইঙ্গিতই মিলেছে। এবার কপিলের শোয়ে দুজনের একসঙ্গে উপস্থিতি সেই চর্চায় ইতি টানল তা বলাইবাহুল্য।

Advertisement

সময় রায়না সম্প্রতি তাঁর স্ট্যান্ড-আপ শো ‘স্টিল অ্যালাইভ’-এ ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। রণবীরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন ‘বিয়ারবাইসেপ’ তাঁর সাজানো সংসার (শো) তছনছ করে দিয়েছিলেন। 

‘বিশ্ব হাসি দিবস’ উপলক্ষে ২ মে শনিবার নেটফ্লিক্সে এই পর্বের প্রিমিয়ার হবে। তার আগে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে এপিসোডের প্রোমো। যা দেখে উচ্ছ্বসিত দর্শক। সময় রায়না আর রণবীরের পুনর্মিলনের ঝলকে ‘তৃপ্ত’ জুটির ভক্তরা। সকলকে চমকে এই প্রোমো সামনে আসতেই সময়ের আগেই যেন বিশ্ব হাসি দিবস পালনে মেতেছে শোয়ের দর্শক। তাঁদের উদ্দেশে সময় বলেন, প্রিয় শোয়ে এসেছেন তবে কার সঙ্গে মঞ্চ ভাগ করবেন সেটা এখনও জানেন না। কিছুক্ষণের মধ্যেই নাচতে নাচতে এন্ট্রি নেন রণবীর।

সময়ের সামনে আসতেই তিনি হকচকিয়ে বলেন, ‘এটা হতে পারে না ভাই।’ এরপর সময় রায়না মঞ্চ ছেড়ে চলে যান কিন্তু, রণবীর তখনও আনন্দে মাতোয়ারা। এই পর্বে সঞ্চালক কপিল শর্মার সঙ্গে থাকবেন সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা এবং অর্চনা পুরাণ সিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

কথায় বলে, হাসিই নাকি ভালো থাকার টনিক। কপিলের কমেডি শোয়ের মাধ্যমে সময় রায়না ও রণবীর এলাহাবাদিয়ার সম্পর্কের তিক্ততা মিটে যাবে বলে আশাবাদী জুটির ভক্তরা। প্রসঙ্গত, সময় রায়না সম্প্রতি তাঁর স্ট্যান্ড-আপ শো ‘স্টিল অ্যালাইভ’-এ ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। রণবীরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন ‘বিয়ারবাইসেপ’ তাঁর সাজানো সংসার (শো) তছনছ করে দিয়েছিলেন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.