সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিনোদন জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন বিগ বস–৬ (Big Boss 6) খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান (Sana Khan)। প্রায়ই চুপিসারেই সেরে ফেললেন বিয়ে। বর গুজরাটের (Gujrat) সুরাটের (Surat) বাসিন্দা মৌলানা মুফতি আনাস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’জনে মিলে কেকও কাটেন।
একাধিক হিন্দি ছবি এবং টেলিভিশনের শোয়ে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেওয়া সানা কয়েকদিন আগেই বিনোদন জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। টুইট করে জানিয়েও ছিলেন সে কথা। তবে কেউই হয়তো ঘুণাক্ষরেও বিয়ের বিষয়টি টের পাননি। আর তাই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
[আরও পড়ুন: নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার, নজর কাড়লেন ‘ফেলুদা’ টোটা]
ভিডিওটিতে দেখা যায়, সাদা কুর্তা–পাজামা পরা মুফতির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। ধবধবে সাদা গাউনে দুর্দান্ত দেখতে লাগছিল তাঁকে। এরপর দেখা যায়, দু’জনে মিলে কেকও কাটেন। তাতে আবার লেখা, ‘নিকাহ মুবারক।’ এরপরই তাতে কমেন্টের বন্যা বয়ে যায়। ভক্তরা দু’জনকেই শুভেচ্ছা জানান।কেউ কেউ আবার তাঁর এহেন সিদ্ধান্তে অবাক হয়েছেন। যদিও অভিনেত্রীর তরফ থেকে সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি।
View this post on Instagram
View this post on Instagram
‘ওয়াজা তুম হো’, ‘জয় হো’–র মতো সিনেমায় অভিনয় করেছেন সানা। এছাড়াও একাধিক শোতেও কাজ করেছেন। এ বছরের ফেব্রুয়ারিতেই বয়ফ্রেন্ডের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর বেশ কিছুদিন অবসাদেও ভুগেছিলেন অভিনেত্রী। তারপর বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। আর এবার সরাসরি বিয়ে!
[আরও পড়ুন: ক্রিকেট দিয়েই যুদ্ধবিধ্বস্ত কৈশোরকে বাঁচার মন্ত্র শেখালেন সঞ্জয়, প্রকাশ্যে ‘তোরবাজ’ ছবির ট্রেলার]
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়