সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেবকে কাছে পেলেই অনুরাগীরা ছুটে যান সেলফি তুলতে। কোনও সেলেব বিষয়টিকে ভালভাবেই নেন। আবার কেউ কেউ মোটেই পছন্দ করেন না। তবে যদি এক সেলেবকে দেখে আরেক সেলেবকে মনে পড়ে তাহলে?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি বিমানবন্দরে এক আজব কাণ্ডের মুখোমুখি হলেন শাহরুখকন্যা সুহানা খান। তাঁকে দেখে এক যুবক সেলফি তুলতে এলেন তো বটে। তবে ছবি তোলার পর সুহানার মুখের উপরই বলে দিলেন একেবারে দীপিকা! যুবকের মুখে দীপিকার নাম শুনে সুহানার প্রথমে একটু ভ্রু কুঁচকে গেলেও, পরে অবশ্য় মিষ্টি হেসে পরিস্থিতি সামলে নেন। সুহানা কিন্তু তার পরেও অনুরাগীদের আবদার মিটিয়েছেন। একের পর এক সেলফিও তুলেছেন শাহরুখকন্যা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘শাহরুখের কেরিয়ার একেবারে নষ্ট হয়ে যেত!’, বলিউড নিয়ে বিস্ফোরক অনুভব সিনহা ]
আসলে এদিন সুহানা একেবারেই দীপিকার মতো পোশাক পরেছিলেন। যে কারণেই অনেকে দীপিকা বলে ভুল করেছিলেন।
[আরও পড়ুন: ‘অভিনয় ছেড়ে দেব’, অস্কার সেরে দেশে ফিরেই কেন এ মন্তব্য জুনিয়র এনটিআরের? ]
সর্বশেষ খবর
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে হানা! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা