সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে বরাবরই শেহনাজ গিলের (shehnaaz gill) পাশে দাঁড়িয়ে ছিলেন সলমন খান। নানাভাবে শেহনাজকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। আর সেই কারণেই সলমন তাঁর নতুন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তে শেহনাজকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। ভালই চলছিল সব। শেহনাজ শুটিংও শুরু করে দিয়েছিলেন। তবে হঠাৎ ঘটল গণ্ডগোল। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সলমনের এই ছবি থেকে নাকি বেরিয়ে এসেছেন শেহনাজ!
শুধু তাই নয়, সলমনের (Salman Khan) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে, সোশ্যাল মিডিয়ায় সলমনকে আলফলো করে শেহনাজ নাকি চুপচাপ সরে এসেছেন এই প্রোজেক্ট থেকে। শোনা যাচ্ছে, সলমনের সঙ্গে মনকষাকষির কারণেই নাকি ছবি থেকে সরে আসতে বাধ্য হয়েছেন শেহনাজ। তবে এ বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।
View this post on Instagram
[আরও পড়ুন: কলকাতায় এসে হলুদ ট্যাক্সিতে ঘুরলেন অক্ষয় কুমার, তবুও মন খারাপ বলিউড তারকার!]
রিয়ালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss) থেকেই সলমনের পছন্দের মানুষ শেহনাজ গিল। কথা ছিল এই ছবির একমাত্র নায়িকা তিনিই হবেন। জানা গিয়েছিল, সলমন নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন। শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা ক্যাইফ বলেও ডাকেন সলমন। সম্প্রতি অর্পিতা-আয়ুষের ইদ পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সলমন। সলমনকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান শেহনাজ। জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন। তাতেই লজ্জা পেয়ে যান সলমন। হঠাৎ এরকম একটা সম্পর্কে কীভাবে ছেদ পড়ল? আপাতত এই নিয়ে গুঞ্জনে সরব গোটা বলিউড।
[আরও পড়ুন: ‘স্কুল ফি দিতে পারতেন না বাবা, পড়াশোনা করতে ভয় পেতাম’, বলতে গিয়ে কাঁদলেন আমির]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!