সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল! এবার প্রশ্নটা ছুঁড়লেন উরফি নিজেই। আর ছুঁড়বেন নাই বা কেন? চমকের নামে পোশাকে এমন এক কাণ্ড করে বসলেন উরফি যা দেখে সবাই হতবাক!
উরফি সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে নতুন এক ছবি পোস্ট করেছেন। সেই পোশাক উরফির অন্যান্য পোশাক থেকে অনেকটাই আলাদা। কেননা, উরফির পরনের এই পোশাক দেখলে হঠাৎ মনে হতে পারে উরফি পোশাক ঢেলে স্তনজোড়া যেন বেরিয়ে আসছে। তবে ভ্রম কাটে একটু সজাগ দৃষ্টিতে দেখলে। আসলে পোশাকের উপর স্তনযুগল এঁকেছেন উরফি।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘স্টার বলেই কাঠগড়ায় তোলা যাবে না’, সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন ]
সোশ্যাল মিডিয়ায় কবে উরফি কী ঘটাচ্ছেন, তা নিয়ে উৎসাহের কমতি নেই। কেউ করেন প্রশংসা, কেউ আবার সমালোচনায় মুখর হন। কিন্তু তাতে উরফি মাথা ঘামানোর পাত্রী নন, নিজের আজব ফ্যাশনের পালা তিনি অব্যাহত রেখেছেন।
রমজান মাস চলছে। এমন সময় উরফির এই কীর্তি নেটিজেনদের অনেকেরই পছন্দ হয়নি। “রমজান মাসে এমন কাজ করতে এতটুকু লজ্জা করে না! বড় শাস্তি হবে তোমার”, এমন মন্তব্য করা হয়েছে উরফির পোস্টের কমেন্ট বক্সে। শরীর দেখানোর বদলে তাঁকে ভিক্ষে করে টাকা রোজগার করার পরামর্শও দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: একটাও ছবি মুক্তি পায়নি, অথচ নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর! সমালোচিত সুহানা ]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত