সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবার কাছে সন্তান প্রাণের চেয়ে প্রিয়। যাকে আগলে রেখেই গোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। সন্তানকে ধীরে ধীরে বড় করার জন্য মা-বাবা নিজের সবটুকু বিসর্জন দিতে পারেন। কারণ, সন্তানস্নেহ তেমনই এক শক্তি। একথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আর তাই ছেলের নামের সঙ্গে যেন জীবনকে বেঁধে দিলেন। এই পৃথিবীর অস্তিত্ব যেমন, বায়ু ছাড়া সম্ভব নয়। তেমনিই সোনম কাপুরের (Sonam Kapoor) কাছে তাঁর সন্তান ঠিক নিশ্বাসের মতোই। আর সেই কারণেই সোনম ও তাঁর স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজা তাঁদের সন্তানের নাম রাখলেন বায়ু। ইনস্টাগ্রামে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করে অনুরাগীদের সেই খবর দিলেন।
সোনম লিখলেন, ”আমাদের সন্তান আমাদের জীবনে একেবারে অন্যমাত্রা এনে দিয়েছে। একটা তাজা হাওয়ার মতো। তাই আমাদের সন্তানের নাম বায়ু কাপুর আহুজা (Vayu Kapoor Ahuja)। এই বায়ুর মধ্যে লুকিয়ে রয়েছে হনুমানজি এবং ভীমের শক্তি…। ”
[আরও পড়ুন: ‘টাকা খাইয়ে, ভয় দেখিয়ে ব্রহ্মাস্ত্র হিট!’ বিস্ফোরক ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী]
২০ আগস্ট সোনম জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের। ছেলে হওয়ার সুখবর সোনম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই পোস্টে সোনম লিখেছেন, ” ২০ আগস্ট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল নতুন সদস্য। জন্ম নিল আমার পুত্র সন্তান। ডাক্তার, নার্স, পরিবারের লোকজন এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। জানি এবার আমাদের জীবনটা অনেক বদলে যাবে।”
View this post on Instagram
মার্চ মাসে সোনম কাপুর (Sonam Kapoor) তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। স্পষ্ট হয়েছিল তাঁর বেবি বাম্প। ছবির ক্যাপশনে সোনম লিখলেন, ”চারহাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমতো। দুই হৃদয়জুড়ে থাকবে তুমি। তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার। তোমার আগমনের অপেক্ষায় রয়েছি।”
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।
[আরও পড়ুন: ‘ডন থ্রি’ ছবিতে জুটি বাঁধছেন দুই ‘ডন’ অমিতাভ ও শাহরুখ, বড়সড় চমক দেবেন রণবীর সিংও! ]
সর্বশেষ খবর
-
৭ বছর ভারতের মাটিতে জিনপিং, মোদি বৈঠকে মিটবে সীমান্ত সমস্যা?
-
চলতি মাসেই ঠিক হয়ে যাবে চেন্নাইয়ের নতুন কোচ! শেষ কথা বলবেন ধোনিই, দৌড়ে এগিয়ে কে?
-
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’
-
নেতাজিকে অপমান! জাতীয় পতাকা-সুভাষের ছবি নিয়ে প্রতিবাদে পথ হাঁটছেন বৃদ্ধ
-
জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের ক্ষীর দই, উচ্ছ্বাস দক্ষিণ দিনাজপুরে