Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Alka Yagnik

কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?

একসময় বলিউডকে মাতিয়েছেন। আজ জীবন সংগ্রাম একেবারে অন্যরকম। শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক। জীবনযুদ্ধে লড়াইয়ের ফলে গানের জগৎ থেকে দূরে তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১২:৩০

options
link
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা? zoom
অলকা ইয়াগনিককে বিশেষ বার্তা কুমার শানু ও শানের
Advertisement

একসময় বলিউডকে মাতিয়েছেন। আজ জীবন সংগ্রাম একেবারে অন্যরকম। শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক (Alka Yagnik)। জীবনযুদ্ধে লড়াইয়ের ফলে গানের জগৎ থেকে দূরে তিনি। রাষ্ট্রপতির হাত থেকে তাঁকে পদ্মভূষণ সম্মান নিতে দেখে শুভেচ্ছায় ভরালেন শানু ও শান-সহ সহ সঙ্গীতশিল্পীরা।

৬০ বছরের অলকাকে মঙ্গলবাসরীয় সন্ধ্যায় দেখা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে। মঞ্চের দিকে যাওয়ার আগে তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর এগিয়ে যান রাষ্ট্রপতির দিকে। পুরো সময়টাই তাঁকে ধরে রেখেছিলেন এক মহিলা। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই বিষণ্ণ অনুরাগীরা। পরে একটি পোস্টে নিজের কঠিন সংগ্রামের কথা জানিয়েছেন অলকা। আপাতত কিছুটা সুস্থ হয়ে উঠলেও শারীরিক সমস্যা এখনও রয়েছে। তিনি লিখেছেন, ‘গত দু’বছর ধরে আমি প্রচারের আলো ও জনসমক্ষের দূরবর্তী ছিলাম। আমার জীবনের এই যাত্রাপথের কথা খুব একটা প্রকাশ্যে আনিনি। আপনারা অনেকেই জানেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই পুরো সময়টাতে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অটুট সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিল।’ পদ্ম সম্মান গ্রহণের এই মুহূর্তটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ কেন অলকা। তিনি জানিয়েছেন, ‘আজ আমি কেবল একটি পুরস্কারই গ্রহণ করিনি। বরং অনুভব করেছি সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, যাঁরা আমার এই যাত্রাপথের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।’

Advertisement

শানু লেখেন, “আপনি এই সম্মানের যোগ্য অধিকারী। ঈশ্বর আপনার মঙ্গল করবেন।” শুভেচ্ছায় ভরিয়ে দেন শান। তিনি লেখেন, “পদ্মসম্মানের জন্য আপনি সবচেয়ে যোগ্য শিল্পী অলকাজি! আপনিই আমাদের গর্ব ও আনন্দ! আপনি আবার সুস্থ হয়ে উঠবেন, আবার আত্মবিশ্বাসের সঙ্গে ফিরে আসবেন এবং আগের মতো গাইবেন। এই দিনের অপেক্ষায় অনুরাগীরা। এই দিনটাই তাঁদের সন্তুষ্ট করবে।” আসলে ২০২৪ সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। আসলে শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। যার নাম সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস। গান গাওয়া থেকেও তাই দূরে থাকতে হচ্ছে। তাঁর কণ্ঠস্বর শেষবারের মতো শোনা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সিং চমকিলার ‘নরম কালজা’তে। এরপরই তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানেই সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এর কথা বলেছিলেন শিল্পী। এই দুঃসংবাদে মনখারাপ অনুরাগীদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.