Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Srabanti

ঠিক পথে চললে একটা জীবনই যথেষ্ট, কেন এমন কথা বললেন শ্রাবন্তী?

কাকে ইঙ্গিত করে শ্রাবন্তীর এই জীবন দর্শন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২১, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২১, ১৮:২৩

options
link
ঠিক পথে চললে একটা জীবনই যথেষ্ট, কেন এমন কথা বললেন শ্রাবন্তী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নুসরত জাহানের (Nusrat Jahan) সানগ্লাস পরা ছবি নিয়ে সম্প্রতি উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই সানগ্লাসে যশের প্রতিবিম্ব স্পষ্ট হয়ে ওঠায় নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন যশ (Yash Dasgupta) ও নুসরত দু’জনেই। এবার পালা শ্রাবন্তীর (Srabanti)।

শ্রাবন্তীও (Srabanti) তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করলেন সানগ্লাস পরা এক ছবি। গাড়ির সিটে বসে শ্রাবন্তীর এই ছবি ইতিমধ্যেই লাইক করেছেন তাঁর অনুরাগীরা। তবে আসল গল্প ছবির ক্যাপশনেই। যার পরে নেটিজেনরা শ্রাবন্তীকে নিয়ে ঠাট্টা শুরু করে দিয়েছে নেটপাড়ায়।

Advertisement

[আরও পড়ুন: পরপুরুষের সঙ্গে শিল্পার প্রেম, ফাঁপড়ে পড়লেন পরেশ রাওয়াল! ‘হাঙ্গামা টু’র ট্রেলারেই বাজিমাত]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

তা কী এমন লিখেছেন শ্রাবন্তী? শ্রাবন্তী (Srabanti) এই পোস্টে লিখলেন, তুমি একবারই জীবন পাবে, সেই জীবনে যদি সঠিক কাজ কর, তাহলে একটাই যথেষ্ট! শ্রাবন্তীর এই পোস্ট দেখে নিন্দুকেরা ইতিমধ্যেই শোরগোল শুরু করে দিয়েছেন । শ্রাবন্তী ঠিক কাকে ইঙ্গিত করে একথা বলেছেন তা নিয়ে জল্পনা শুরু গুঞ্জনপাড়ায়। অনেকে মনে করছেন শ্রাবন্তী হয়তো রোশনের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ এবং নতুন প্রেমের পথে পা বাড়ানোকেই সঠিক বলে বিবেচনা করছেন। আর তাঁর এই জীবন দর্শন এরই ইঙ্গিত!

আগের দুটি বিয়ে ভাঙার পর, তৃতীয় বিয়েতে শ্রাবন্তী (Srabanti) সুখের সংসার গড়বেন, এমনটাই ভেবেছিলেন তাঁর অনুরাগীরা। তবে তাল কাটে বিয়ের বছর ঘুরতেই। হঠাৎই সম্পর্কে ভাঙন দেখা যায় শ্রাবন্তী-রোশনের। আলাদা থাকতেও শুরু করেন দু’জনে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে নিয়ে শুরু হয় নানা কুমন্তব্য। ঝড় বয়ে যায় শ্রাবন্তীর জীবনে। তবে এসবে টলাতে পারেনি অভিনেত্রীকে। রাজনীতিতে (Politics) এসে লড়াই করেছেন। ওয়েব সিরিজ, সিনেমাও করছেন। আর এখন তো শ্রাবন্তী নতুন প্রেমে মত্ত!

কয়েকদিন আগে শ্রাবন্তী তাঁর আরেকটি পোস্টে শান্তি খুঁজে পাওয়ার কথা বলেছিলেন। এবার নতুন এই জীবনদর্শন পোস্ট করে নতুন সম্পর্ককে সিলমোহর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি? লোকে হাজার কথা বললেও, এ ব্যাপারে শ্রাবন্তীর মুখে কুলুপ!

[আরও পড়ুন: ‘রে’ সিরিজ নিয়ে প্রশংসার পরই পুজো নিয়ে সৃজিতকে কটাক্ষ তসলিমার]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.