সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সুন্দরী এক ফ্রেমে। তবে অভিনেত্রী শ্রীলেখা মিত্র মতে, তাঁর দেখা সেরা সুন্দরী হলেন মুনমুন সেনই। মুনমুন সেনই যে টলিপাড়ার সর্বকালের সেরা সেনশেসন, তা ফের যেন প্রমাণ করলেন অভিনেত্রী শ্রীলেখা (Sreelekha Mitra)।
সম্প্রতি হায়দরাবাদে এক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন শ্রীলেখা। সেখানেই দেখা মুনমুন সেনের সঙ্গে। দেখা মাত্রই ফোন হাতে নিয়ে টুক করে সেলফি তুলে ফেললেন দু’জনে। সত্য়িই এমন সুযোগ কি মিস করা যায়! শ্রীলেখাও মিস করলেন না। সেই সেলফিই ফেসবুকে পোস্ট করে ‘নির্ভয়া’র অভিনেত্রী লিখলেন, ‘আমার দেখা সেরা সুন্দরী। যিনি অন্তর ও বাহির দু’ক্ষেত্রেই সুন্দরী। অনেকেই জানেন না মুনদি দারুণ ছবি আঁকেন।’
সংবাদমাধ্য়মকে মুনমুন সেন (Moon Moon Sen) জানিয়েছেন, ‘এখন বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটছে আমার। বই পড়ছি, ছবি আঁকছি। কারণ, ছবি আঁকতে আমার বরাবরই খুব ভাল লাগে।’
[আরও পড়ুন: Sreelekha Mitra: ‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে, বউ জানে না?’ ফাঁস শ্রীজাত-শ্রীলেখার ‘গ্যাঁড়াকল’ ]

একই ফ্রেমে দুই সুন্দরীকে দেখে আপ্লুত নেটিজেনরা। শ্রীলেখার কমেন্ট বক্স ভরে গেল শুভেচ্ছায়। কেউ লিখলেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, কেউ আবার লিখলেন, ফ্রেমটা জ্বলে যাবে তো!

শুক্রবার সকাল সকালই হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। পাশে পরিচালক অংশুমান প্রত্যুষ, বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীকে নিয়ে ছবিও ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা।
[আরও পড়ুন: ৪ বছর পর ফের জুটি বাঁধছেন মীর-স্বস্তিকা, আগামী মাসেই শুরু ‘বিজয়ার পরে’র শুটিং ]
সর্বশেষ খবর
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ