সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সবুজ পাড়ের সাদা শাড়ি। কপালে টিপ। খোলা চুলে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ফেসবুকে শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) এমনই এক ছবি আপলোড করলেন, যা দেখে নেটিজেনরা একেবারে হতবাক। শ্রীলেখা এই ছবি পোস্ট করে লিখলেন, ‘রোগা এবং ইয়ং আমি!’ ছবিটা যে বেশ পুরনো, তা দেখেই বোঝা যায়। এক বিজ্ঞাপনের জন্যই যে এভাবে সেজেছিলেন শ্রীলেখা, তাও বুঝতে অসুবিধা হয় না। তবে সেই সময় থেকেই যে শ্রীলেখার জন্য পাগল তাঁর অনুরাগীরা, তার ইঙ্গিত মিলল এই ছবি পোস্ট করার পর থেকেই।
শ্রীলেখার এই পুরনো ছবি দেখে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখলেন, ‘ক্রাশ ছিল যে এটাই !’ নেটিজেনের এই মন্তব্যে শ্রীলেখা আবার লিখলেন, ‘এখন আর নেই, দুঃখ পেলাম।’ অনেকে আবার লিখলেন, ‘তুমিই একমাত্র সুন্দর।’ অনেকে আবার শ্রীলেখার শুধু রূপ নয়, অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। শ্রীলেখার এই ছবি দেখে এক নেটিজেন লিখলেন, ‘উফফ, হৃদস্পদন বন্ধ হয়ে গেল তো!’
[আরও পড়ুন: ‘ইদেও একটা মজার ভিডিও বানান!’, শিব সেজে ভিডিও পোস্ট করায় ফের কটাক্ষের শিকার মীর]
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) কাছে এবারের পুজোটা বড্ড মনখারাপের। সদ্যই বাবাকে হারিয়েছেন তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলে, বাবার সঙ্গে তাঁর টুকরো টুকরো স্মৃতির কথা ধরা পড়ে। এভাবে হঠাৎ করে বাবা চলে যাবেন তা এখনও বিশ্বাস করতে পারছেন না শ্রীলেখা। তাই তো মাঝে মধ্যে অ্যালবাম ঘেঁটে, পুরনো ছবি দেখছেন, স্মৃতিতে ঢুঁ মারছেন। যে স্মৃতিতে তিনি আর শুধুই তাঁর বাবা।

তবে এরই মাঝে ফেসবুকে শ্রীলেখার একটু অন্য়রকম পোস্ট দেখে অনুরাগীরা কিছুটা হলেও যেন স্বস্তি পেলেন। অভিনেত্রীকে ভাল থাকার শুভেচ্ছাও জানিয়েছে কেউ কেউ।
[আরও পড়ুন: বিক্রম ঘোষের সঙ্গে চালতাবাগানে ঢাক বাজালেন শাশ্বত! ‘বব বিশ্বাস’কে দেখে হতবাক অনুরাগীরা]
সর্বশেষ খবর
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের