সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ নাকি কাঞ্চন মল্লিকের বিশেষ বান্ধবী। এমনকী, শোনা যায় শ্রীময়ীর জন্যই নাকি স্ত্রী পিঙ্কি বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় কাঞ্চনের। অন্তত, টলিপাড়ার গুঞ্জন এমনটাই বলে। তবে এসব গুঞ্জনে একেবারেই কান না দেন না কাঞ্চন বা শ্রীময়ী। বরং নিজেদের ‘বন্ধুত্ব’কে নিয়ে দিব্য আছেন।
এই যেমন শ্রীময়ী ফেসবুকে পোস্ট করলেন কাঞ্চনের সঙ্গে ছবি। যেখানে শ্রীময়ী লিখলেন, ”২০১৩সালে প্রথম তোমার সাথে স্ক্রিন শেয়ার,আবারও ১০বছর পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম,তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি,অনেক কিছু অর্জন করেছি,জীবনে অনেক শেখা বাকি আছে,,হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু একজন ভালো অভিনেতাই নয়,একজন ভালো মনের মানুষ।”
[আরও পড়ুন: সলমনের ফার্মহাউসে রয়েছে তারকাদের কবর, চলে শিশু পাচার চক্রও! বিস্ফোরক প্রতিবেশী]
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‘রাধারানি’ নামে নেগেটিভ চরিত্রে দারুণ জনপ্রিয় শ্রীময়ী। তবে সম্প্রতি অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে নাম জড়িয়ে প্রেম বিতর্কে ঢুকে পড়েন তিনি। তারপর থেকেই নানা সময়ে শ্রীময়ীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা। তবে এই বিতর্ককে শুধুমাত্র গুঞ্জন বলেই উড়িয়েছেন শ্রীময়ী। অন্যদিকে, কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় শ্রীময়ী ও কাঞ্চনের এই মেলামেশাকে মোটেই ভাল চোখে দেখেননি। শ্রীময়ীর গায়ে লেগেছে কাঞ্চনের সঙ্গে পরকীয়ার দাগ!
[আরও পড়ুন: Coronavirus Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ]
সর্বশেষ খবর
-
তৃণমূলের উদাসীনতার জন্যই উন্নয়নে বঞ্চিত বাংলা, ভোলবদলে দেবে ডবল ইঞ্জিন সরকার, বলছেন শমীক
-
দলের আদি নেতাদের ক্ষোভের মুখে অভিষেক, কেন পদক্ষেপ করছেন না নেত্রী মমতা?
-
বাংলায় ‘বর্ষামঙ্গল’, কবে কমবে অতিরিক্ত গরম?
-
ল্যান্ডিংয়ের পরই আগুন, ভেঙে গুঁড়িয়ে গেল বায়ুসেনার বিমান! বড়সড় দুর্ঘটনা জোড়হাটে
-
পর্দায় ‘পঞ্চমদা’ হচ্ছেন ফারহান আখতার! ‘ডন ৩’ বিতর্কের মাঝেই আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি