সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) প্রতি ভালবাসা জাহির করল ‘ঠগবাজ’ সুকেশ চন্দ্রশেখর। প্রেমপত্র পাঠিয়ে জানাল হোলির শুভেচ্ছা। জ্যাকলিনের জন্য সবকিছু করতে পারে, চিঠিতে দাবি সুকেশের। পাশাপাশি তার পক্ষ সকলের সামনে তুলে ধরার জন্য মিডিয়াকেও ধন্যবাদ জানিয়েছে।

২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুকেশের ঠিকানা এখন তিহার জেল। সেখান থেকেই এই চিঠি সে পাঠিয়েছে। যাতে সমস্ত মিডিয়া বন্ধু, আইনজীবীদের টিম এবং শুভানুধ্যায়ীকে হোলির শুভেচ্ছা জানিয়েছে। তারপরই জ্যাকলিনের প্রতি প্রেম জানিয়ে লিখেছেন, “আমার মিষ্টি জ্যাকলিন হ্যাপি হোলি। রঙের উৎসবের এই দিনে আমি কামনা করছি তোমার জীবন থেকে যে রং চলে গিয়েছে তা যেন ১০০ গুন উজ্জ্বল হয়ে ফিরে আসে। এই বছরটা তোমার খুব ভাল কাটুক। আর এটা নিশ্চিত করা আমার দায়িত্ব।”
[আরও পড়ুন: সারা, চিত্রাঙ্গদার সঙ্গে লিফটে আটকে পড়লেন বিক্রান্ত মাসে! ব্যাপারটা কী?]
এরপরই সুকেশ জ্যাকলিনকে লেখে, “বেবি গার্ল তুমি জানো আমি তোমার জন্য সব করতে পারি। আমি তোমায় খুব ভালবাসি, হাসতে থেকো। তুমি জানো তুমি আমার কাছে কতটা মূল্যবান। প্রিন্সেস আই লাভ ইউ।” ভালবেসে আরও কয়েকটি বিশেষণে জ্যাকলিনকে সম্বোধন করেছে সুকেশ। এতেই নিজের প্রবল প্রেম ব্যক্ত করেছে।

উল্লেখ্য, এর আগে জ্যাকলিনকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছাও জানিয়েছিল সুকেশ। আর্থিক তছরুপ মামলার শুনানির জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সুকেশকে। যাওয়ার পথে সাংবাদিকদের দেখে সুকেশ বলে ওঠে, “আমার তরফ থেকে ওকে (জ্যাকলিন ফার্নান্ডেজ) একটিবার হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বোলো।” এদিকে, জ্যাকলিন এর আগে অভিযোগ করেছিলেন সুকেশ তাঁকে ব্যবহার করেছে। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সুকেশ বলে, “ওকে নিয়ে আমি আর কোনও কথা বলতে চাই না। ওর এভাবে কথা বলার সমস্ত অধিকার রয়েছে। আমি কিছুই বলব না।”
[আরও পড়ুন: আলিয়ার মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক মঞ্চে প্রভাবশালী মহিলাদের তালিকায় রণবীর ঘরনি]
সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?