কৌতুকাভিনেতা হিসাবে বলিউডে বেজায় জনপ্রিয় সুনীল গ্রোভার। কপিল শর্মা শোয়ের সুবাদে দর্শকমহলে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করলেও নিজের প্রচেষ্টায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন তিনি। সুনীল গ্রোভার যে বর্তমানে নিজেই আলাদা ‘ব্র্যান্ড’, তা বললেও অত্যুক্তি হয় না! সাম্প্রতিককালে আমির খান-সহ একাধিক তারকার ‘মিমিক্রি’ করে বিটাউনের পেটে খিল ধরিয়েছিলেন! তবে সেলেব পাড়ায় তাঁকে নিয়ে মাতামাতি হলেও সুনীল (Sunil Grover) সেসবে বিচলিত হন না। সারল্যেই বরাবর সকলের মন জয় করে এসেছেন। এবারও তেমনই এক কাণ্ড ঘটিয়ে ফের চর্চার শিরোনামে কৌতুকাভিনেতা।
শীতাতপনিয়ন্ত্রিত ঘরের আরাম ছেড়ে দিব্যি খোলা আকাশের নিচে ঘাটের মেঝেতে শুয়ে রয়েছেন কৌতুকাভিনেতা। সঙ্গী বলতে একটা চাদর মাত্র! আর এহেন সহজ-সরল ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত ‘টক অফ দ্য টাউন’।
আরও পড়ুন:

শুক্রবার দিনভর সুনীল গ্রোভারকে নিয়ে শোরগোল সোশাল পাড়ায়! নেপথ্যের কারণটা অবশ্য নিজেই তৈরি করেছেন কমেডিয়ান-অভিনেতা। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, গঙ্গার ঘাটে একেবারে ‘আম-আদমি’র মতোই খোলা আকাশের নিচে শুয়ে রয়েছেন সুনীল। পাশেই সারিবদ্ধভাবে শুয়ে ‘দিন আনি দিন খাই’ মানুষেরা। নেপথ্যে চলছে ‘জয় কাল মহাকাল’ ভক্তিগীতি। সেলেবসুবো আচরণের লেশমাত্র নেই! পরনে সাদামাটা টি-শার্ট, হাফপ্যান্ট। শীতাতপনিয়ন্ত্রিত ঘরের আরাম ছেড়ে দিব্যি খোলা আকাশের নিচে ঘাটের মেঝেতে শুয়ে রয়েছেন কৌতুকাভিনেতা। সঙ্গী বলতে একটা চাদর মাত্র! সুনীল গ্রোভার নিজেই সেই ভিডিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আর এহেন সহজ-সরল ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত ‘টক অফ দ্য টাউন’। ক্যাপশনে লেখা- ‘তারে জমিন পর’। রূপক অর্থে নিজের কথাই যে বলেছেন, তা বলাই বাহুল্য! সুনীলের সারল্যে মুগ্ধ নেটভুবনও। অনুমান, এই ভিডিও ঋষিকেশ বা হরিদ্বারের কোনও ঘাটের। অনুরাগীদের কথায়, ‘কোটি টাকার মালিক হয়েও নিজেই শিকড় ভুলে যাননি সুনীল। আর এইজন্যেই ওঁকে এত ভালো লাগে।’ কেউ বা বললেন, ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন, স্যার, কী দারুণ মানুষ!’ কেউ বা আবার মাটির মানুষ বলে কৌতুকাভিনেতার পিঠ চাপড়ে দিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, বলিউডে কম-বেশি উনিশটি সিনেমায় কাজ করেছেন সুনীল। ছোটপর্দাতেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়! ঝুলিতে ২০ থেকে ২৫টি কাজ রয়েছে। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সলমন খানের সঙ্গেও তাঁর দারুণ সুসম্পর্ক। দু’দশকেরও বেশি সময় ধরে কাজ করা সুনীল এখন প্রায় ২১ কোটির সম্পত্তির মালিক। স্ত্রী আরতি এবং সন্তানকে নিয়ে তাঁর সুখী ঘরকন্না। সুনীল গ্রোভারের জন্ম আদতে হরিয়ানায়। শৈশবও কেটেছে সেখানেই। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন। পরে অবশ্য কর্মসূত্রে মুম্বইতে চলে আসেন। দীর্ঘ দু’দশকের প্রচেষ্টায় তিল তিল করে সঞ্চয়ের টাকায় মুম্বইয়ে একটি বাড়িও তৈরি করেছেন কৌতুকাভিনেতা। আর সেই তারকাকেই কিনা এবার গঙ্গার ঘাটে রাত কাটাতে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বাস নয়, যেন বন্ড! স্বরূপের চশমায় ক্যামেরা, আদালতে উঠল বিস্ফোরক অভিযোগ
-
ব্রহ্মপুত্রে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি চিনের, অরুণাচলে পালটা জবাবের পথে ভারত!
-
প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের বিরুদ্ধে এফআইআর, জমি দখলের অভিযোগে বিদ্ধ পিতা-পুত্র
-
‘ঠিক চেঙ্গিস, হিটলারের মতোই’, ইতিহাসবিদের এহেন টিপ্পনীতেও ‘আহ্লাদিত’ ট্রাম্প!
-
বাংলার তাঁতশিল্পকে বাঁচাতে দুর্দান্ত উদ্যোগ পঙ্কজ ত্রিপাঠীর, ‘তুলা’ ব্র্যান্ডে হবে বিপুল কর্মসংস্থান