সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৮ নভেম্বর নিখোঁজ হয়েছিল সানি লিওনির (Sunny Leone) পরিচারিকার নবছরের কন্যা। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছিলেন বলিউড অভিনেত্রী। পুলিশকে জানিয়ে ছিলেন, নিজেও মাঠে নেমে পড়েছিলেন ছোট্ট মেয়ের সন্ধানে। তাতেও যখন লাভ হচ্ছিল না, শেষমেশ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে পুরস্কার ঘোষণা করলেন অভিনেত্রী। নেটিজেনদের অনুরোধ করলেন, ছোট্ট মেয়েটিকে খুঁজে দেওয়ার জন্য।
তবে অবশেষে সানির দুশ্চিন্তা হল দূর। মুম্বই পুলিশের তৎপরতায় সানি ফিরে পেলেন তাঁর পরিচারিকার কন্য়াকে। সেই সুখবরও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]
সানি লিখলেন, ”আমাদের প্রার্থনা অবশেষে কাজ করেছে। আমাদের মেয়েকে আমরা ফিরে পেয়েছি। পরিবারেরক তরফ থেকে মুম্বই পুলিশকে অজস্র ধন্যবাদ। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যেই আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।”
[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান