সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টের পায়নি কাকপক্ষীও। কাউকে না জানিয়েই টুক করে চুপিসারে বিয়ে সেরে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্য়াক্টে আদালতে বিয়ের রেজিস্টার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে ফেললেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের খবর সামনে আসতেই হইচই। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানিয়েছেন স্বরাকে। তেমনি কেউ কেউ স্বরাকে ব্যঙ্গ করতেও ছাড়েননি। ফাহাদের সঙ্গে বিয়ের ছবি দেখে ট্রোলডও হচ্ছেন স্বরা। অনেকে তো বলছেন, মাত্র দু’সপ্তাহ থেকেই ভাইয়া থেকে সইয়াঁ! এ কেমন ব্যাপার?
[আরও পড়ুন: গোলাপি পোশাকে বাচ্চার ছবি শেয়ার করলেন আলিয়া, এটাই কি রণলিয়াকন্যা রাহা?]
আসল গপ্পোটা হল, ২ তারিখ ছিল স্বরার স্বামী ফাহাদের জন্মদিন। আর সে দিন টুইটারে ফাহাদকে শুভেচ্ছা জানানোর সময় ভাই সম্বোধন করেন স্বরা। স্বরা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ফাহাদ মিয়া। কামনা করি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। আনন্দে থেকো, থিতু হয়ো, বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছরও দারুণ কাটুক।’ ব্যস, নেটিজেনরা স্বরার সেই পুরনো টুইট প্রকাশ্যে এনে শুরু করে দিয়েছেন ঠাট্টা।
शुक्रिया ज़र्रानवाज़ी का दोस्त 💛
भाई के कॉन्फिडेंस ने तो झंडे गाड़े है वो तो बरकरार रहना ज़रूरी है….और हाँ, तुमने वादा किया था तुम मेरी शादी में आओगे तो वक़्त निकालो….लड़की मैंने ढूँढ ली है 😎😎😎 https://t.co/fHHS1CXiH2
— Fahad Ahmad (@FahadZirarAhmad) February 2, 2023
বৃহস্পতিবার স্বরা তাঁর টুইটারে একটি ভিডিও শেয়ার করে লিখলেন, ”অনেক সময়ই আমরা দূরের কোনও জিনিসকে কাছে পেতে চাই বা খুঁজে থাকি। কিন্তু অনেক সময়ই প্রাণের জিনিসটা পাশে থাকে। আমরা ভালবাসার খোঁজ করি। কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পাই। তারপর দু’জন দু’জনকে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগত ফাহাদ।”
[আরও পড়ুন: বিয়ে করলেন স্বরা ভাস্কর, জানেন পাত্র কে?]
সর্বশেষ খবর
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?