সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপে কখনও ভোলানোর চেষ্টা পর্যন্ত করেননি। অথচ তাঁর রূপ নিয়ে মানুষের মাথাব্যথার অন্ত নেই। অনেকে আবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) জীবনযাপন নিয়েও বেশ চিন্তিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত চিন্তা নিরসন করে নিজের মেজাজেই ফের সমস্ত ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: আর চোখের জল নয়, বন্যা কবলিত মাও অধ্যুষিত এলাকার কিশোরীর পাশে সোনু সুদ]
ঘটনার সূত্রপাত হয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের চুল কাটাকে কেন্দ্র করে। নিউ নর্মালের নিজের নিউ লুকের ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। মাথার একদিকে চুল কেটেছেন, আরেক দিকে কাটেননি। ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’-এর এটি এক ধরন।
I don’t need wings to fly.
My unfurnished head is enough. pic.twitter.com/1nwPnQFVPe— Swastika Mukherjee (@swastika24) August 17, 2020
স্বস্তিকার এই চুলের চুলচেরা বিশ্লেষণে তোলপাড় নেটদুনিয়ার একাংশ। কেউ তাঁর পুরনো লম্বা চুলের রূপ দেখতে চেয়েছেন, কারও আবার স্বস্তিকার ‘নো মেকআপ’ লুক অপছন্দ।
[আরও পড়ুন: বাবার অসুস্থতার সময় সঞ্জয় দত্তই প্রথম পাশে দাঁড়ান, জানালেন ইরফানের ছেলে বাবিল]
ট্রোলের জবাব দিতে কোনওদিন কার্পণ্য করেন না স্বস্তিকা। আগেই তাঁর জবাব দিয়েছিলেন। তাতে নিন্দুকদের মাথাব্যথার অন্ত নেই দেখে ফের নিজের ছবি শেয়ার করে টুইটে অভিনেত্রী লিখেছেন,
“না আমার ক্যানসার নেই (ঈশ্বর করুন যেন কখনও না হয়)। আমি মাদকও সেবন করি না। আমি ধূমপান কিংবা গঞ্জিকা সেবন করি না। না আমাকে কখনও পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়নি। আমার মাথা আর আমার চুল এবং আমি তা নিয়ে যা ইচ্ছে তাই করব। এবার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন? এবার ক্ষান্ত হন।”
No I don’t have cancer ( I pray I don’t have it ever), No I don’t do drugs, I don’t smoke weed/hash, No I have never visited a rehabilitation Center. It’s my head and my hair so I can and will do whatever the hell I want with it.
All questions answered ?! Now chill 😅😊🙏🏼 pic.twitter.com/G1EG71rFTH— Swastika Mukherjee (@swastika24) August 19, 2020
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে