Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
The Railway Men Trailer

‘দ্য রেলওয়ে মেন’-এর ট্রেলারে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি, নজর কাড়লেন মাধবন-মেনন

যশরাজ ফিল্মস আর নেটফ্লিক্সের যৌথ প্রযোজনায় তৈরি নতুন এই সিরিজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ১৬:৪৬

options
link
‘দ্য রেলওয়ে মেন’-এর ট্রেলারে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি, নজর কাড়লেন মাধবন-মেনন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) দগদগে স্মৃতি ফিরছে ওয়েব সিরিজে। টিজারেই নজর কেড়েছিল ‘দ্য রেলওয়ে মেন’ (The Railway Men)। টানটান গল্প আর বলিষ্ঠ অভিনয়ের আভাস দেন আর মাধবন, কে কে মেনন, বাবিল খান ও দিব্যেন্দু। ট্রেলারেও তার অন্যথা হল না।

Teaser of The Railway Men reminds Bhopal gas tragedy | Sangbad Pratidin

Advertisement

সাল ছিল ১৯৮৪। ডিসেম্বর মাসের ২ তারিখ। কনকনে শীতের রাত। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড থেকে আচমকাই ছড়িয়ে পড়তে থাকে মিথাইল আইসোসায়ানেট। বাতাস হয়ে ওঠে বিষাক্ত। একের পর এক মানুষকে মৃত্যুর গহ্বরে ছুঁড়ে ফেলে দিতে থাকে এক অতিকায় হিংস্র জন্তুর মতো। এই রাতের গল্পই চার এপিসোডের সিরিজে তুলে ধরা হয়েছে। বাস্তবের নায়কদের শ্রদ্ধা জানাতেই সিরিজটি তৈরি করেছেন পরিচালক শিব রাওয়াল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: নাতনি রাহার প্রথম জন্মদিন, আদরে ভরা পোস্ট ঠাকুমা নীতু কাপুর ও দিদা সোনি রাজদানের]

সিরিজে রেলওয়ের জেনারেল ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন (R Madhavan)। আর স্টেশন মাস্টার হিসেবে দেখা যাচ্ছে কে কে মেননকে (Kay Kay Menon)। এছাড়াও রয়েছে ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু। আর লোকো পাইলটের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল।

The-Railway-Men-3

গ্যাস দুর্ঘটনার যন্ত্রণা। আর বাস্তবের সেই নায়কদের কথা যাঁরা বিস্মৃতি অতলে তলিয়ে গিয়েছেন। যশরাজ ফিল্মস আর নেটফ্লিক্সের যৌথ প্রযোজনায় তৈরি নতুন এই সিরিজ। আগামী ১৮ নভেম্বর থেকে নেটফ্লিক্সেই দেখা যাবে সিরিজটি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘কে ভাঙতে পারে তোমার রেকর্ড?’, সলমনের প্রশ্নে চমকে দেওয়া উত্তর শচীনের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.