সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার ‘টাইগার’-এর পালা। দিওয়ালিতেই বক্স অফিসের দখল নিতে আসছেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। ১২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে সলমনের ‘টাইগার ৩’ (Tiger 3)। আর চলতি সপ্তাহের শেষেই শুরু অগ্রিম বুকিং। এবার সকাল সাতটাতেও থাকছে শো।

শুক্রবার নয়, ১২ নভেম্বর পড়েছে রবিবার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয়েছে বলে খবর। কিন্তু অগ্রিম বুকিং কবে থেকে শুরু হচ্ছে? চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ দিয়েছেন সুখবর। মুক্তির সাত দিন আগে অর্থাৎ ৫ নভেম্বর থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা।
#BreakingNews… SALMAN KHAN: ‘TIGER 3’ SHOWS FROM 7 AM… #YRF has decided to screen #Tiger3 from *7 am* on Sunday, 12 Nov 2023 owing to unprecedented demand… Advance booking opens on Sunday, 5 Nov 2023.#SalmanKhan #KatrinaKaif #EmraanHashmi #ManeeshSharma #AdityaChopra #YRF… pic.twitter.com/2SyXxQoxA0
— taran adarsh (@taran_adarsh) November 1, 2023
[আরও পড়ুন: বিতর্ককে থোড়াই কেয়ার! আম্বানিদের পার্টিতে প্রকাশ্যেই দীপিকাকে চুমু খেলেন রণবীর]
প্রসঙ্গত, ‘টাইগার’ ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়েছিল ২০১২ সালে। সেবছর মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র (Tiger 3) অপেক্ষায় ছিলেন সলমনভক্তরা।

মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সলমন। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গিয়েছে, শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
[আরও পড়ুন: আচমকা সোশাল মিডিয়া ছাড়লেন মানসী, কী হল ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের মৌমিতার?]
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুরের কামালগাজি থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’