সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক পাচারচক্রে রুপোলি পর্দার জগতের যোগ নতুন কিছু নয়৷ এবারও কলকাতা থেকে মুম্বইতে মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন এক টলিউড অভিনেত্রী৷ তবে যে কায়দায় তিনি এই কাজ করছিলেন, তা দেখে চোখ কপালে তুলছেন শুল্ক দপ্তরের উচ্চপদস্থ কর্তারা৷ আপাতত জেল হেফাজতেই রয়েছেন ধৃত ওই অভিনেত্রী৷ জানা গিয়েছে, টলিউডে অভিনয়ের কেরিয়ার শুরু করলেও, গত পাঁচ বছর ধরে মুম্বইয়ে মডেলিং করছিলেন তিনি৷
[চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে এক অন্য ভূমিকায় শাশ্বত]
কলকাতায় আসা যাওয়া করলেও, আপাতত মুম্বইয়েই কাজ করছেন ওই টলি অভিনেত্রী৷ দিনকয়েক আগে বাণিজ্যনগরীতে ফিরছিলেন তিনি৷ বিমানবন্দরে প্রবেশের সময় নিরাপত্তার স্বার্থে রুটিন পরীক্ষানিরীক্ষা চলছিল৷ বেশ কিছুক্ষণ ধরে নিরাপত্তারক্ষী তল্লাশি করেন৷ অভিনেত্রীকে প্রায় ক্লিনচিট দিয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষী৷ কিন্তু আচমকাই তাঁর খোঁপা দেখে সন্দেহ হয়৷ খোঁপা খুলতে বলা হয় তাঁকে৷ প্রথমে খোঁপা খুলতে চাননি৷ কিন্তু কিছুক্ষণ পর খোঁপা খুলতেই, চক্ষুচড়কগাছ বিমানবন্দরের ওই কর্মীর৷
দেখা যায় খোঁপার আড়ালে ওই অভিনেত্রী লুকিয়ে রেখেছেন এমডিএমএ মাদক৷ এরপরই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়৷ আপাতত জেল হেফাজতেই রয়েছেন তিনি৷ টানা জেরায় ধৃত ওই অভিনেত্রী জানান, দিনকয়েক আগে মধ্য কলকাতায় পাঁচতারা হোটেলে একটি পার্টি ছিল৷ ওই পার্টিতে গিয়েছিলেন টলি অভিনেত্রী৷ সেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেকেই৷ তাঁরা প্রত্যেকেই নাকি মাদক নিচ্ছিলেন৷ সেখানেই টলিউড অভিনেত্রীও নেন এমডিএমএ মাদক৷ পার্টি শেষেও কিছুটা মাদক রয়ে গিয়েছিল তাঁর কাছে৷ সেটি পার্টির শেষে নাকি মুম্বইয়ে নিয়ে যাচ্ছিলেন টলি অভিনেত্রী৷ তবে তাঁর দাবি, ওই মাদক বিক্রির জন্য মুম্বইয়ে নিয়ে যাচ্ছিলেন না তিনি৷ পরিবর্তে শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য তা নিয়ে যাচ্ছিলেন৷ যদিও তদন্তকারীরা এই দাবি মানতে নারাজ৷ তাঁদের দাবি, প্রচুর টাকায় বিক্রির জন্য মুম্বইয়ে মাদক নিয়ে যাচ্ছিলেন টলি অভিনেত্রী৷
[মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত রুক্মিনী]
তদন্তকারীদের দাবি, শহরের বেশিরভাগ পার্টিতেই মাদকের রমরমা বিরল ঘটনা নয়৷ এই ঘটনার সঙ্গে প্রথম সারির বহু সেলেব জড়িত রয়েছেন৷ ওই টলি অভিনেত্রীকে জেরা করে চাঞ্চল্যকর কোনও তথ্য সামনে আসতে পারে বলেই দাবি এনসিবি আধিকারিকদের৷
সর্বশেষ খবর
-
ভেঙেছে হাওড়ার পুর পরিষেবা! ‘অপদস্ত করতেই বর্ষার আগে পালিয়েছেন মেয়র, কাউন্সিলররা’, দাবি অগ্নিমিত্রার
-
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?
-
টলিউডের উন্নয়নে নয়া কমিটিতেও ঠাঁই দেবের, হিরণের খোঁচা, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’
-
বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড