সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে বেশ কয়েকদিন ধরেই যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রেম নিয়ে চলছে জোর গুঞ্জন। সেই গুঞ্জনের আগুনে ঘি পড়েছে আবারও। ফের একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। বৃহস্পতিবার ছিল ব্রাত্য বসু পরিচালিত নুসরত জাহান (Nusrat Jahan) ও আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ডিকশনারি’ (Dictionary) ছবির প্রিমিয়ার।
View this post on InstagramAdvertisement
সেখানেই একসঙ্গে প্রিমিয়ারে আসেন নুসরত-যশ। থাই স্লিট (Thigh Slit) লাল রঙের পোশাকে উত্তাপ ছড়ান অভিনেত্রী। অন্যদিকে, যশকে (Yash Dasgupta) দেখা গিয়েছে ডেনিম প্যান্টে। একের পর এক ক্লিকে লেন্সবন্দি হন দুই তারকা। আবারও শুরু হয় জল্পনা। স্বামী নিখিল জৈনকে ছাড়াই প্রিমিয়ারে নুসরত! যশের সঙ্গে সম্পর্কের জল কোনদিকে গড়াচ্ছে?
[আরও পড়ুন: সোহমের পর হ্যাক হল কাঞ্চন মল্লিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, উদ্বিগ্ন অভিনেতা]
রাজস্থান সফরের পর থেকেই নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তর নাম জড়িয়ে অনেক রটনাই রটেছে। কয়েকদিন আগেই দু’জনে ইনস্টাগ্রাম স্টোরিতে একই খাবারের ছবি শেয়ার করে আলোচনায় এসেছিলেন। একসঙ্গে শো করা থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়া, সবেতেই নুসরতের সফর সঙ্গী হিসাবে দেখা গিয়েছে যশকে।
View this post on Instagram
View this post on Instagram
উল্লেখ্য, স্বামী নিখিলের সঙ্গে এখন আর এক ফ্ল্যাটে থাকছেন না নুসরত। বন্ধ করেছেন সবরকম যোগাযোগ। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করেছেন তাঁরা। এক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছিলেন, বিয়ের আগে ‘এসওএস কলকাতা’ (SOS Kolkata) ছাড়া আরও দুটি ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তখন সম্পর্ক তৈরির সুযোগও ছিল। কিন্তু করেননি। এরপর ‘বাকিটা ব্যক্তিগত’ বলে কুলুপ এঁটেছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ।
[আরও পড়ুন: মনোজ বাজপেয়ীর সঙ্গে হিন্দি ছবিতে ঋ, কোন চরিত্রে অভিনয় করছেন?]
প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বাংলা ছবি পরিচালনায় ফিরেছেন। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ডিকশনারি’ (Dictionary)। সম্পর্কের অজানা অভিধান তুলে ধরা হয়েছে গল্পের পরতে পরতে। ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত এই ছবি ঘিরে ভাল ব্যবসার আশা করছেন ছবির কলাকুশলীরা।
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা