সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সিনে ময়দানে ছবির বিষয়বস্ত হিসেবে অতীতে একাধিকবার মহামারীর প্রেক্ষাপট উঠে এসেছে ঠিকই, তবে বলিউড ইন্ডাস্ট্রিতে প্যানডেমিক এখনও অনাবিষ্কৃতই রয়ে গিয়েছে। কিন্তু এবার বোধহয় পরিচালক আনন্দ গান্ধীর হাত ধরে তার শিকে ছিঁড়তে চলল! ‘তুম্বড়’, ‘শিপ অফ থেসাস’-এর মতো জনপ্রিয় ভিন্ন স্বাদের ছবির পরিচালনা করেছেন তিনি। অতঃপর সেই পরিচালকই যখন করোনার মতো অতিমারী নিয়ে গবেষণা করে সিনেমা বানাতে চলেছেন, তাঁর কাছ থেকে যে দর্শকের আলাদা একটা এক্সপেকটেশন থাকবে, তা হলফ করে বলাই যায়!
বিগত কয়েক বছর ধরেই মহামারী বিষয়ক একটি ছবির চিত্রনাট্যের উপর কাজ করছেন আনন্দ। গোটা বিশ্বকে মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে চ্যালেঞ্জের মুখোমুখি চার গবেষক, এরকমই একটি রোমাঞ্চকর গল্প বেঁধেছিলেন ‘তুম্বড়’ পরিচালক। ছবির নাম ‘এমার্জেন্স’। অজান্তেই গল্পের প্রেক্ষাপট রেখেছিলেন ২০২০। শুটিংও শুরু করার কথা ছিল এবছর। কিন্তু তার আগেই মারণ ভাইরাসের জেরে লকডাউন জারি হয়েছে দেশে। এবার আনন্দের ছবি ‘এমার্জেন্স’-এর প্রেক্ষাপট ২০২৫।
চিত্রনাট্যেও আদ্যপান্ত বদল আনতে হয়েছে পরিচালককে। কারণ, এর আগে তাঁর ছবির বিষয়বস্তু ছিল মহামারি কী এবং তার ফলে কী কী হতে পারে এসব। কিন্তু ২০২০-তে বিশ্বজুড়ে করোনা-হানার দৌলতে সবাই জেনেই গিয়েছেন মহামারী সম্পর্কে। তাই এবার কাল্পনিক ঘটনার পরিবর্তে বাস্তব অভিজ্ঞতাকেই সিনেমার কাজে লাগানোর কথা ভেবেছেন আনন্দ। করোনা পরবর্তী সময়ে মানুষ কীভাবে যুঝে উঠছে, সে প্রসঙ্গও তুলে ধরা হবে।
[আরও পড়ুন: ‘৩৩ মিনিটের বক্তৃতায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা শব্দও নেই’, মোদিকে কটাক্ষ জাভেদ আখতারের]
ছবির মুখ্য চরিত্রের জন্য সুশান্ত সিং রাজপুতকে ভেবেছেন পরিচালক। আনন্দ গান্ধীর কথায়, “সুশান্ত আমার বহুদিনের বন্ধু। তাই আমি কোনও কাজ করলে ওর কথা মাথায় থাকে। এছাড়াও অস্ট্রেলিয়ান অভিনেতা হুগো উইভিংয়ের কথা মাথায় রয়েছে। এছাড়াও মুখ্য চরিত্রে প্রয়োজন ৪ অভিনেত্রীও।”
প্রসঙ্গত, এরোজ ইন্টারন্যাশনালের তরফে যদিও আগেভাগেই করোনা প্যায়ার হ্যায়- নাম রেজিস্টার করে ফেলা হয়েছে। তবে এই ছবি সম্পর্কিত কোনও তথ্যই আপাতত দেওয়া হয়নি। তবে আনন্দ মহামারী অবলম্বনে তাঁর ছবির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
[আরও পড়ুন: লকডাউন অমান্য করে মু্ম্বই ফিরলেন সলমন! ‘ভুয়ো’ খবরে আইনি ব্যবস্থার হুমকি ভাইজানের]
সর্বশেষ খবর
-
পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া
-
শেয়ার বাজারে ভয়? ৫০ লাখের এফডিতে ৫ বছরেই মিলবে বিপুল রিটার্ন!
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার