সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর পরতে পরতে রহস্য। কী কারণে বছর কুড়িতে সফল অভিনেত্রী চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যার পথ বেছে নেন তুনিশা। এই পরিস্থিতিতে সিজানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে জারি ধোঁয়াশা। অজানা এক তরুণীর সঙ্গে সিজান দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ চ্যাট করতেন বলেই জানতে পেরেছে পুলিশ। তবে তুনিশার আত্মহত্যার পর ওই চ্যাট হিস্ট্রি কেন ডিলিট করলেন সিজান, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে শোনা গিয়েছিল, সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানের মেকআপ রুমে তুনিশার মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু পরে আবার শোনা যায়, ঘরটি শৌচালয়ের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তাঁর প্রেমিক ও সহ অভিনেতা সিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন সেটে উপস্থিত থাকা অভিনেতা ও কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
[আরও পড়ুন: গুলাম আলির শোয়ে রাজি অথচ অরিজিতে আপত্তি! মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর, পালটা TMC’র]
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেটি সিজানকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। সুইসাইড নোটে সিজানকে ‘আশীর্বাদধন্য’ বলে উল্লেখ করা হয়। ওই সুইসাইড নোটের পাশাপাশি পুলিশ ১০ ইঞ্চি লম্বা একটি কাটা কাপড়ের অংশ বাজেয়াপ্ত করেছে। এছাড়া পুলিশ সিজানের দু’টি এবং তুনিশার একটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে খবর, প্রায় ২৫০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করেছে। একজন অজানা তরুণীরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, তুনিশার মৃত্যুর দিন ঘণ্টাদুয়েক তাঁর সঙ্গে কথা বলেছেন সিজান। কিন্তু ওই চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে। কেন হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করলেন সিজান, উঠছে সে প্রশ্ন। এদিকে, সিজানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। তুনিশার আকস্মিক প্রয়াণ নিয়ে মুখ খুলেছেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। তুনিশার মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ তিনি। খুন করা হয়েছে মাত্র বছর কুড়ির অভিনেত্রীকে, দাবি কঙ্গনার।
[আরও পড়ুন: ‘রাজনীতির চাকরি ছেড়ে সিনেমায় ফিরুন’, ‘প্রজাপতি’ বিতর্কে দেব-মিঠুনদের বার্তা অরিত্রর!]
সর্বশেষ খবর
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’