Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Katrina Kaif

মা হচ্ছেন ক্যাটরিনা? আম্বানিদের বিয়ে শেষ হতেই খোলসা করলেন ভিকি কৌশল

২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৬:২৯

options
link
মা হচ্ছেন ক্যাটরিনা? আম্বানিদের বিয়ে শেষ হতেই খোলসা করলেন ভিকি কৌশল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন থেকেই জল্পনায় ক্যাটরিনা কাইফ নাকি অন্তঃসত্ত্বা। তবে এই নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি ক্যাটকে। বরং ক্যাটরিনার মা হওয়ার জল্পনায় ইতি টানতে বার বার এগিয়ে এসেছেন স্বামী ভিকি।

সম্প্রতি অনন্ত-রাধিকার বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন। লাল শাড়িতে ক্যাটকে দেখে মুগ্ধ হয়েছিল অনুরাগীরা। আম্বানিদের বিয়েতে ক্যাটকে দেখেও অন্তঃসত্ত্বার জল্পনা শুরু হয়। এমনকী, সব অভিনেতা ও অভিনেত্রীরা গানের তালে নাচলেও, ক্যাট কিন্তু একটিবারের জন্যও নাচেননি। সেই থেকেই অন্তঃসত্ত্বা জল্পনা আরও জোরদার হয়।

Advertisement

আম্বানিদের বিয়ে শেষ হতেই নিজের ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচারে ব্যস্ত হয়ে পড়লেন ভিকি। আর সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভিকি জানান, ”একেবারেই এই জল্পনা সঠিক নয়। যেদিন কোনও ভালো খবর থাকবে সেদিনই আপনাদের প্রথম জানাব।”

[আরও পড়ুন: ‘মুছে ফেলছি স্মৃতি…’, সোহিনী-শোভনের বিয়ের আগে পোস্ট রণজয়ের, স্বস্তিকা কী লিখলেন?]

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকি কৌশলের লন্ডন সফরের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, লন্ডনের রাস্তায় কালো কোট পরে যেন নিজের বেবিবাম্পকে আড়াল করছেন ক্যাট। আর সেই ভিডিও দেখেই রটে যায়, অনুষ্কার মতো ক্যাটও লন্ডনে উড়ে গিয়েছে সন্তান প্রসব করতে! এমনিতেই বিরাট ও অনুষ্কা তাঁদের প্রতিবেশি। গুঞ্জনপাড়া বলছে, সেই কারণেই হয়তো অনুষ্কার থেকে টিপস নিয়ে লন্ডনে এসেছেন ভিক্যাট। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। বিয়ের মতো সন্তানের জন্মানোর খবরটাও গোপন রাখতে চান ক্যাট।

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.