সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো ফ্যানবয় মোমেন্ট। আর তাই তো নিজের তারকা সুলভ আচরণকে একেবারে ঝেড়ে ফেলে রণবীর সিং (Ranveer Singh) হলেন ধোনিতে (Mahendra Singh Dhoni) মগ্ন! খেলার মাঠে সুযোগ পেয়ে জড়িয়ে ধরলেন। এমনকী, সুযোগ পেয়ে ধোনির পায়ের সামনে বসে গল্পে হলেন মশগুল!
হ্যাঁ, ঠিক এমনটিই ঘটেছে মুম্বইয়ের অল স্টার ফুটবল ক্লাবে। এই ক্লাবের সদস্য রণবীর সিং ও মহেন্দ্র সিং ধোনি। ক্লাবের এক ফুটবল ম্যাচে ধোনি ও রণবীরকে সম্প্রতি দেখা গিয়েছে ফুটবল খেলতে। খেলার শেষে রণবীর তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, ধোনিকে সামনে পেয়ে জড়িয়ে ধরেছেন রণবীর। শুধু তাই নয়, মাঠের একপাশে, ধোনির পায়ের সামনে বসে আড্ডা দিয়েছেন বেশ খানিকক্ষণ।

[আরও পড়ুন: মেয়ে হলে তাকে কী শেখাবেন Nusrat Jahan? ফেসবুক লাইভে খোলসা করলেন হবু মা]
রণবীর এই ছবি শেয়ার করে লিখলেন, বড় দাদার চরণেই থাকতে চাই! রণবীর সিং বরাবরই খেলা প্রেমিক এক মানুষ। সুযোগ পেলেই কখনও ক্রিকেট, কখনও ফুটবল খেলতে দেখা যায় রণবীরকে। নিজেকে ফিট রাখতেও রণবীর খেলাকে বেছে নেন।
View this post on Instagram
মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর সিংয়ের ছবি ‘৮৩’। এই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। অন্যদিকে অক্ষয় কুমার, অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধে সূর্যবংশী ছবিতেও অভিনয় করেছেন রণবীর। করোনা আবহেও বার বার পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। তবে ধোনির সঙ্গে ঠিক কী আলোচনায় মত্ত ছিলেন রণবীর, তা খোলসা করেননি। শুধু ধোনিতে মগ্ন হয়ে থাকতে দেখা গিয়েছে বলিউডের এই নায়ককে।
[আরও পড়ুন: বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের রিমেক হচ্ছে তামিল ভাষায়!]
সর্বশেষ খবর
-
সই জাল কাণ্ডে তৃণমূলের মামলা শুনলই না হাই কোর্ট, সরলেন খোদ বিচারপতি
-
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?