Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
SRK Salman

মুম্বইয়ে থেকেও কেন আশার শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ-সলমন? বিতর্কের মাঝেই ফাঁস বড় কারণ!

শেষকৃত্যের সময় ভোঁসলে পরিবারের পাশে ছিলেন আমির খান। তবে 'আশা তাই'য়ের প্রয়াণে মায়ানগরীর স্টুডিও পাড়া স্তব্ধ হলেও শেষকৃত্যে বলিউডের দুই সুপারস্টারকে কেন দেখা গেল না?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৬:৫৫

options
link
মুম্বইয়ে থেকেও কেন আশার শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ-সলমন? বিতর্কের মাঝেই ফাঁস বড় কারণ! zoom
কেন আশা ভোঁসলের শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ-সলমন? ছবি- সংগৃহীত
Advertisement

১২ এপ্রিল, রবিবাসরীয় বেলায় ইহজগতের মায়া ত্যাগ করে অমৃত সুরালোকের উদ্দেশে পাড়ি দিয়েছেন আশা ভোঁসলে। সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে বলিউড, ক্রীড়াদুনিয়া থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে কিংবদন্তি শিল্পীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানায় মহারাষ্ট্র সরকার। তবে সেদিন শেষকৃত্যের সময় আমির খানকে ভোঁসলে পরিবারের পাশে দেখা গেলেও সেই জনঅরণ্যে দেখা যায়নি খান সাম্রাজ্যের বাকি দুই প্রতিনিধি শাহরুখ-সলমনকে। বিষয়টি কিন্তু নজর এড়ায়নি সিনেপাড়ার! অতঃপর ‘করণ-অর্জুনে’র অনুপস্থিতি নিয়ে কম ফিসফাসও হচ্ছে না।

২০২২ সালে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে গিয়ে তাঁর আত্মার শান্তি কামনায় ইসলামিক রীতি অনুযায়ী নিথর দেহে ফুঁ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কিং খান। সেই বিতর্কের সূত্রপাতও হয়েছিল শিবাজি পার্কেই। একাংশের অনুমান, অতীত বিতর্কের জেরেই হয়তো এবার আশা ভোঁসলের শেষযাত্রায় শামিল হননি শাহরুখ খান! কিন্তু সলমন কেন গেলেন না?

‘আশা তাই’য়ের প্রয়াণে যেখানে মায়ানগরীর স্টুডিও পাড়া স্তব্ধ হয়ে গিয়েছিল। এমনকী একাধিক প্রচারানুষ্ঠানও বাতিল হয়েছে, সেখানে বলিউডের দুই সুপারস্টারকে কেন আশা ভোঁসলের শেষযাত্রায় দেখা গেল না? গত ৪৮ ঘণ্টায় এহেন কৌতূহলেই সরগরম সিনেদুনিয়া থেকে সোশাল পাড়া। খবর, সোমবার শাহরুখ খান এবং সলমন খান দু’জনেই মুম্বইতে ছিলেন, তবুও শিবাজি পার্কে যাননি। কেন? বিতর্ক দানা বাঁধতেই ফাঁস হল আসল কারণ। ২০২২ সালে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে গিয়ে তাঁর আত্মার শান্তি কামনায় ইসলামিক রীতি অনুযায়ী নিথর দেহে ফুঁ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কিং খান। সেই বিতর্কের সূত্রপাতও হয়েছিল শিবাজি পার্কেই। একাংশের অনুমান অতীত বিতর্কের জেরেই হয়তো এবার আশা ভোঁসলের শেষযাত্রায় শামিল হননি শাহরুখ খান। কিন্তু সলমন কেন গেলেন না?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আশা ভোঁসলের শেষকৃত্যে আমির খান।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ব্যক্তিগত কোনও কারণ নয়। আসলে শেষকৃত্যে নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতেই দুই খান এহেন সিদ্ধান্তের পথে হাঁটেন। কারণ এদিন শিবাজি পার্কে কড়া নিরাপত্তায় মুড়ে আশার শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছিল। সকাল থেকে তৎপর ছিল মুম্বইয়ের পুলিশ প্রশাসনও। এমনকী শেষযাত্রার জমায়েতের জেরে যাতে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত না হয় এবং আইনশৃঙ্খলা বজায় থাকে, তার জন্যে গায়িকার লোয়ার প্যারেলের বাসভবন থেকে দাদরের শিবাজি পার্ক পর্যন্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। যেখানে মোতায়েন ছিল হাজারেরও বেশি পুলিশকর্মী। এমতাবস্থায় শাহরুখ কিংবা সলমন খান গেলে ভিড় নিয়ন্ত্রণে কিংবা জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারত। কারণ খুনের হুমকি পাওয়ার পর থেকেই Y+ ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকেন সলমন-শাহরুখ। এমতাবস্থায় নিরাপত্তারক্ষীদের নিয়ে দুই তারকার উপস্থিতি বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারত। তাই ‘আশা তাই’য়ের শেষকৃত্য যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেকারণেই সোমবার শিবাজি পার্কে যাননি শাহরুখ-সলমন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.