বুধবার দুপুর থেকেই হঠাৎ এক গুঞ্জন দানা বাঁধে আলিয়া ভাটের আগামী ছবি ‘আলফা’ ঘিরে। যশরাজ ফিল্মসের ব্যানারে স্পাই ইউনিভার্সের পরবর্তী এই ছবিতে নারী চরিত্রই মুখ্য। কিন্তু সেই ছবিই নাকি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এমন এক জল্পনা শুরু হয় বুধবার থেকে। যা কানে আসতেই রীতিমতো ফুঁসছিল নেটপাড়া। এই ছবির মুক্তি ঘিরে ঠিক কোন কারেওণ দর্শানো হয়েছে?
সূত্র মারফত শোনা যাচ্ছিল, যশরাজ ফিল্মসের ব্যানারে এর আগে ‘ওয়ার ২’ এবং সাম্প্রতিককালে ‘মর্দানি’ বক্স অফিসে ভালো ফল না করায় আলিয়া ও শর্বরী অভিনীত ‘আলফা’ নাকি ওটিটিতে মুক্তির কথা ভেবেছেন নির্মাতারা। কিন্তু এই জল্পনায় জল ঢেলে বৃহস্পতিবার সকালেই সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে, ওটিটি নয় বড়পর্দাতেই মুক্তি পাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘আলফা’। চলতি বছরের এপ্রিলেই নাকি মুক্তি পাবে অ্যাকশন ঘরানার ‘আলফা’। শোনা যাচ্ছে এখনও নাকি ছবির বেশ কিছু ভিএফএক্সের কাজ বাকি আছে। তা সম্পূর্ণ হলেই নাকি এই ছবি মুক্তির তোড়জোড় শুরু করবেন নির্মাতারা।
আরও পড়ুন:

আরও পড়ুন:
বলে রাখা ভালো, গত বছর আগস্ট মাসেই এই ছবি মুক্তির কথা ছিল। পরে সেই তারিখ পিছিয়ে যায়। শোনা যায় ডিসেম্বরেই মুক্তি পাবে আলিয়া-শর্বরী অভিনীত ‘আলফা’। কিন্তু বছর শেষে সকলকে হতাশ করে ফের মুক্তি পিছিয়ে যায়। আর এরপরই বুধবার থেকে এই ছবির মুক্তি ঘিরে শুরু হয় নানা জল্পনা। বলে রাখা ভালো গত বছর রেড সি চলচ্চিত্র উৎসবেও এই ছবি নিয়ে কথোপকথনে মেতেছিলেন আলিয়া। তিনি বলেছিলেন, “যশ রাজ ফিল্মসের ব্যানারে এটিই প্রথম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে। এই রকম একটা বিষয় নিয়ে যে ছবি তাতে কেন্দ্রীয় চরিত্র মহিলা, সুতরাং এটা ভীষণই চ্যালেঞ্জিং একটা বিষয়।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের