Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বাস পরেই পোল ডান্স, ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট

দেখুন ভিডিও-

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ১৫:২৪

options
link
অন্তর্বাস পরেই পোল ডান্স, ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে তাঁর শুরুটা হয়েছিল ভাট ক্যাম্পের হাত ধরে। ‘জন্নত টু’-এর সে সফর খুব একটা সুখকর হয়নি। এরপর আর বক্স অফিসেও সেভাবে কামাল দেখাতে পারেনি তাঁর কোনও ছবি। ব্যতিক্রম ছিল হালফিলের ‘রুস্তম’। অক্ষয়ের ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বেশ নজর কেড়েছিলেন এষা গুপ্তা। ‘রুস্তম’-এর হাত ধরেই বি-টাউনের মাটিতে ফের জমি পেতে মরিয়া এষা। এবার আরও বোল্ড মেজাজে নিজেকে মেলে ধরতে চলেছেন বলিউড সুন্দরী। এরই প্রমাণ মিলল নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে কালো অন্তর্বাস পরেই পোল ডান্সে মজেছেন  ৩১ বছরের অভিনেত্রী। নিচে আবার মজা করে লিখেছেন, বাঁদরের ধর্ম কতটা ভালভাবে পালন করছেন তিনি।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Doing some monkey business with my pretty @lanaroxy

A post shared by Esha Gupta (@egupta) on

[সেন্সর বোর্ডের বিরুদ্ধে এবার তোপ দাগলেন মধুর ভান্ডারকর]

কেবল পোল ডান্সেই ক্ষান্ত হননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে আরও একটি সিজলিং ভিডিও পোস্ট করেছেন তিনি। যাতে সাদা ও কালো অন্তর্বাস পরে পোজ দিয়েছেন নায়িকা। কেন এই ভিডিওটি তিনি পোস্ট করেছেন? সে উত্তরও ধোঁয়াশায় রেখেছেন অভিনেত্রী। শুধু ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন’।

 

Coming Soon.. film by @arjun.mark

A post shared by Esha Gupta (@egupta) on

[থিয়েট্রিক্যাল ট্রেলারে আরও বেশি সাংঘাতিক ‘বাবুমশাই’ নওয়াজ]

হালফিলের ‘কমান্ডো টু’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এষার তুরুপের তাস এখন পরিচালক মিলন লুথারিয়ার ‘বাদশাহো’। যেখানে এষার পাশে থাকছে অজয় দেবগণ, ইমরান হাসমির মতো নাম। ছবির ট্রেলারে ইলিয়ানা ডি’ক্রুজ ও সানি লিওনকে সেন্স্যুয়াস অবতারের দেখা গেলেও এষা ধরা দিয়েছেন অ্যাকশন মোডে। তাই বোধহয় নিজের লাস্যময়ী রূপ সোশ্যাল মিডিয়ায তুলে ধরেছেন নায়িকা। এমনই অভিমত সিনেপ্রেমীদের একাংশের।

[এবার বাংলা ছবিতেও সানির জাদু, কীভাবে জানেন?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.