সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাধুকরী’র পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাঁচতে। আর পৃথু ঘোষের স্রষ্টা চেয়েছিলেন সহজ ভাষার জাদুতে মানুষের হৃদয়ে প্রবেশ করতে। আবার ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’র অভিযানেও পাঠকদের সঙ্গে নিয়ে যেতেন। বুদ্ধদেব গুহ মানে অনেক স্মৃতি। যে স্মৃতি বইয়ের পাতা থেকে মনের ভিতরে কখন যে জায়গা করে নেয়, তার টেরই পাওয়া যায় না। জীবনের ‘আয়নার সামনে’ ৮৫ বসন্ত কাটিয়ে চিরঘুমে সাহিত্যিক বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha)। তাঁর প্রয়াণে শোকবিহ্বল সাহিত্য ও বিনোদন জগৎ।
প্রখ্যাত সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি লেখেন, “বুদ্ধদেব গুহর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব গুহর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
কিছুদিন আগেই স্ত্রীকে হারিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। এবার হারালেন প্রিয় বন্ধুকে। লালা বলে ডাকতেন বুদ্ধদেব গুহকে। তাঁর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না। “পৌষমাসে আমার বাড়িতে পিঠে খেতে আসত”, বলেন প্রখ্যাত সাহিত্যিক।
করোনাকালের (Coronavirus) আগেও বুদ্ধদেব গুহর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বাণী বসুর (Bani Basu)। তাঁর মতো বর্ণময়, মজলিসি মানুষ আর দেখেননি। তিনি জানান, কোভিডের (COVID-19) কোপে পড়ে অনেক ভুগতে হয়েছিল সাহিত্যিককে। শেষের দিনগুলোতে কোনও কিছুই করতে পারতেন না। এনিয়ে আক্ষেপ ছিল তাঁর মনে।
কিছুদিন আগেও বুদ্ধদেব গুহর সঙ্গে কথা বলেছিলেন শংকর (Sankar)। ৮৫ বছরের সাহিত্যিকের প্রয়াণের খবর যেন বিশ্বাসই করতে পারছেন না। বুদ্ধদেববাবুর চলে যাওয়া বাংলার সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তিনি।
[আরও পড়ুন: ‘CPM আপনাকে কষ্ট দিয়েছে, তৃণমূলে আসুন’, নেটিজেনের প্রস্তাবে কী জবাব শ্রীলেখার?]
“ঋজুদাকে নিয়ে কোয়েলের কাছে চলে গেলেন আপনি … ভালো থাকবেন বুদ্ধদেব গুহ …”, টুইটারে লেখেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) লেখেন, “সুখ নেইকো মনে নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। ভাল থাকবেন। প্রণাম নেবেন।” “আবার নক্ষত্র পতন… সাহিত্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” লেখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

[আরও পড়ুন: চালকের আসনে বসে চরম গাফিলতি! ভুলের জন্য ক্ষমা চাইলেন Madhumita Sarcar]
সর্বশেষ খবর
-
৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীকরণ, পিপিপি মডেলে নতুন ‘রোডম্যাপ’ ঘোষণা কারিগরিমন্ত্রী জগন্নাথের
-
‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর
-
‘কালা হিরণ’-এর টিজার মুক্তির পরই দিল্লি হাই কোর্টে সলমন, ছবি মুক্তিতে স্থগিতাদেশের আবেদন
-
কিমের দেশে ড্রোন পাঠিয়েছিলেন, ৩০ বছরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের
-
বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন