সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে কয়েক বছর ধরে এক অবাক করা ট্রেন্ড। দক্ষিণী ছবির দেদার ব্যবসা। বলিউড পরিচালকদের মাথায় একেবারে হাত পড়ে গিয়েছে ‘পুষ্পা’, ‘বাহুবলী’, ‘আর আর আর’ ছবির ব্যবসা দেখে। কিন্তু হঠাৎই হতাশ বলিউডে আশার আলো নিয়ে এল পাঠান, জওয়ান, গদর ২-এর মতো ছবি। আর দেখুন ঠিক এই সময়ই মুক্তি পেল মালায়লম হিট ছবি ‘বেঙ্গালোর ডেজে’র রিমেক ইয়ারিয়া ২। তাও আবার দুর্বল রিমেক।
২০১৪ সাল নাগাদ মুক্তি পায় ইয়ারিয়া। কয়েকটি গান ছাড়া ছবিটি একেবারেই দেখা যায় না। ইয়ারিয়া ২-এর ক্ষেত্রে তো গানও কাজ দেয়নি। মালয়ালম ছবির দুরন্ত চিত্রনাট্য বলিউডের হাতে পড়ে দুর্বল হয়ে ওঠে। আর যেটা ইয়ারিয়া ২ -এর সবচেয়ে দুর্বল জায়গা, তা হল ছবির অভিনেতারা। দিব্যা কুমার খোসলা, মেজান জাফরি, পার্ল ভি পুরী, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার, ওয়ারিনা হুসেন কেউই জমাতে পারেননি। সবাই কেমন যেন একটা আড়ষ্ট। এমনকী, প্রথম বলিউড ছবিতে যশ দাশগুপ্তও খুব একটা কামাল দেখাতে পারলেন না। ‘ইয়ারিয়া ২’ তে তাঁর চরিত্রটা অনেকটাই ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের অরণ্যর মতো দেখতে লাগে।
[আরও পড়ুন: সুদীপার বাড়ির উমা সাজেন সোনার গয়নায়, রূপোর অস্ত্র হাতে! ভোগে ইলিশ-মাংস]
সব মিলিয়ে ‘ইয়ারিয়া ২’ খুবই দুর্বল হাতে গড়া একটি ছবি। পরিচালক জুটি রাধিকা রাও, বিনয় সাপ্রু চেষ্টা করেছেন অনেক, কিন্তু অভিনেতাদের দুর্বল অভিনয়ের জন্য়ই যেন ‘ইয়ারিয়া ২’ আরও বেশি দুর্বল হয়ে পড়েছে।
[আরও পড়ুন: কোলে ‘বেবি রানাউত’, নবরাত্রির আবহে হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা রানাউত]
সর্বশেষ খবর
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের
-
দরজা খুলতেই আপত্তিকর দৃশ্য, সব ঘরেই স্বল্পবসনাদের ভিড়! ঝাড়গ্রামের হোটেলে হচ্ছেটা কী!
-
রয়েছে আস্ত হাসপাতাল, করেন অস্ত্রোপচারও! চিনারপার্কের ভুয়ো চিকিৎসককে ৮ বছরের কারাদণ্ড