সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি, ২০১৮৷ তখনও ঠিক করে ঘুম ভাঙেনি সকলের৷ ঘুম ভাঙে দুঃসংবাদে৷ আচমকাই সবাই জানতে পারেন শ্রী-হীন হয়ে গিয়েছে বলিউড৷ পারিবারিক অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর৷ আকস্মিক মৃত্যুসংবাদে ভেঙে পড়ে গোটা পরিবার৷ তারপর কেটে গিয়েছে এক বছর৷ কিন্তু এখনও মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি শ্রীদেবীর মেয়ে জাহ্নবী৷ মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট অভিনেত্রীর৷
[‘নোটবুক’-এর প্রেমকাহিনি উঠে এল পর্দায়, ট্রেলারে নজর কাড়ল কাশ্মীর]
শ্রীদেবী মারা যাওয়ার পর বদলে গিয়েছে পারিবারিক চিত্র৷ দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে নিয়েছেন বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অংশুলা কাপুর এবং অর্জুন কাপুর৷ দুই বোন জাহ্নবী এবং খুশির পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা৷ কিন্তু মায়ের অভাবে বোধহয় কেউই পূর্ণ করতে পারে না৷ মায়ের মৃত্যুবার্ষিকীতে ইনস্টাগ্রামে পোস্টে ফুটে উঠেছে জাহ্নবীর যন্ত্রণার কথা৷
মায়ের হাতের উপর হাত রাখা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আমার হৃদয় সব সময় ভারাক্রান্ত৷ কিন্তু মুখে হাসি ধরে রাখব৷ কারণ আমার হৃদয়ে তুমি আছ৷’’
View this post on InstagramMy heart will always be heavy. But I’ll always be smiling because it has you in it.
যদিও বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যায়, দুই বোনের পাশে এসে দাঁড়ালেও অভিমানের ক্ষতে এখনও প্রলেপ লাগেনি বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুনের৷ মৃত্যুবার্ষিকীতে শ্রীদেবীকে নিয়ে একটিও শব্দ খরচ করেননি তিনি৷ ঘনিষ্ঠ মহলে নাকি অর্জুন বলেন, ‘‘বনি কাপুর আমার বাবা৷ তাই জাহ্নবী এবং খুশি আমার বোন৷ বাবার চাহিদা পূরণ করাই আমার লক্ষ্য৷’’ অনেকেই বলছেন, অর্জুনের এই বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি শ্রীদেবীকে কখনওই মেনে নেননি৷
[‘কঠিন পদক্ষেপ নিতে হবে’, পাক শিল্পীদের নিয়ে কড়া মনোভাব বিদ্যার]
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার কাপুর পরিবারের পক্ষ থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়৷ এছাড়া শ্রীদেবীর প্রিয় একটি কোটা শাড়িও এদিন নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৪০ হাজার টাকা থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত দাম পৌঁছে গিয়েছে শাড়ির৷ শেষ পর্যন্ত নিলামে যত টাকা পাওয়া যাবে, তা একটি এনজিওর হাতে তুলে দেওয়া হবে বলেই জানিয়েছেন বনি কাপুর৷
সর্বশেষ খবর
-
৫ জুন ২০২৬: মিথুন রাশির আজকের দিন
-
৫ জুন ২০২৬: বৃষ রাশির আজকের দিন
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার