সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টিরিওটাইপ ভেঙে বরাবরই নতুন নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চান তিনি৷ এই বৈচিত্রই তাঁকে বলিউডে আলাদা জায়গা করে দিয়েছে৷ আর তাই রেঙ্গুনের পর ‘সিমরন’ হয়ে এবার রানি লক্ষ্মীবাঈ হতে চান তিনি৷ কিন্তু তা হতে গিয়েই এবার আইনি গেরোয় পড়তে চলেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷
[রাজ-শুভশ্রী বিবাদের প্রমাণ দিতে পারবে সিসিটিভি ফুটেজই!]
কিন্তু কী নিয়ে আইনি জটিলতা? জানা যাচ্ছে, রানি লক্ষ্মীবাঈকে নিয়ে একটি ছবি করার কথা ছিল প্রখ্যাত চিত্রপরিচালক কেতন মেহতার৷ সে সময় লক্ষ্মীবাঈয়ের চরিত্রে ভাবা হয় কঙ্গনাকে৷ ২০১৫ সালে এ কারণে কেতন তাঁকে ডেকে পাঠান ও চিত্রনাট্য নিয়ে আলোচনাও হয়৷ কঙ্গনা রাজিও হন এ চরিত্রে অভিনয় করার জন্য৷ কিন্তু এর কিছুদিন পরেই কঙ্গনা মণিকর্ণিকা নামে অন্য একটি ছবির কথা ঘোষণা করেন৷ যেটিও রানি লক্ষ্মীবাঈয়ের উপরই আধারিত৷ এবং এটির প্রযোজক ও পরিচালক অন্য ব্যক্তি৷ কেতনের দাবি, তাঁর প্রায় বছর দশেকের পরিশ্রম হাতছাড়া হয়ে গিয়েছে৷ হাইজ্যাক করে নেওয়া হয়েছে তাঁর ছবিটি৷ আর এ কারণেই কঙ্গনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি৷
[কান উৎসবে পোশাক বিভ্রাটে অভিনেত্রী, বেরিয়ে পড়ল অন্তর্বাস!]
এদিকে কঙ্গনার নতুন ছবি প্রায় তৈরি৷ ২০১৮ সালেই এই ছবি মুক্তি পেতে চলেছে৷ কিন্তু তার আগে শুরু হল আইনি জটিলতা৷ যদিও এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি কঙ্গনা৷
[মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি]
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের