সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কট রোগ বাসা বেঁধেছে অভিনেত্রীর শরীরে৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদ জানিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ জীবনের এই কঠিন পরিস্থিতিতে তাঁর বাঁচার রসদ কে জোগাচ্ছে জানেন? ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আবারও সেকথা জানালেন নাফিসা৷
[সোনালি-ইরফানের পর ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি]
আচমকাই একদিন পেটে যন্ত্রণা শুরু হয় নাফিসার৷ দিল্লিরই এক চিকিৎসকের কাছে যান তিনি৷ পাঁচদিন ওষুধ খেয়ে লাভ কিছুই হয়নি৷ নানা পরীক্ষানিরীক্ষা করা হয়৷ তাতেই জানা যায় ক্যানসার রোগ বাসা বেঁধেছে অভিনেত্রীর শরীরে৷ চলতি মাসে সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছিলেন নাফিসা৷
[প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর! ছেলেটি কে?]
বান্ধবী সনিয়া গান্ধীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি৷ প্রিয় বান্ধবী বলে পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী৷
View this post on Instagram
আপাতত চিকিৎসা চলছে বছর ৬১-র অভিনেত্রীর৷ কঠিন পরিস্থিতিতে মনের জোর পাচ্ছেন স্বামী এবং মেয়েদের কাছে৷ ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে লড়াকু অভিনেত্রী জানান, তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা৷ জুনেই বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি৷ নাতি বা নাতনি যেই আসুক না কেন, তার মুখ চেয়েই বসে রয়েছেন৷ ওই নতুন অতিথিই এখন তাঁকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার প্রেরণা জোগাচ্ছে৷
[ফের মা হলেন উদিতা, জন্ম দিলেন পুত্রসন্তানের]
মর্মস্পর্শী এই পোস্ট ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা৷ খুদে অতিথির আগমনের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী, একই প্রার্থনা সকলের৷
সর্বশেষ খবর
-
স্থিতিশীল না করে রেফার নয়! রোগী ভোগান্তি দূর করতে একাধিক নির্দেশিকা স্বাস্থ্যদপ্তরের
-
পিওকে ভারতেরই! ম্যাপ দেখিয়েও মুছল আফগানিস্তান, টি-২০ সিরিজের আগে সাঁড়াশি চাপে রশিদরা
-
দিল্লিতে পড়ুয়াদের পিজি এখন ধ্বংসস্তুপ, সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ের আর্জি সোনুর
-
তোলাবাজি থেকে শৃঙ্খলাভঙ্গ! সরানো হল কোচবিহারের একাধিক নেতাকে, শুদ্ধকরণের পথে বিজেপি?
-
শেষের সেদিন… দেড় ডিগ্রির সীমারেখা পেরনোর মুখে পৃথিবী! তীব্র হচ্ছে কোন অশনি সংকেত?