সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে তাঁকে দেখা গিয়েছিল মহাকাশচারীর বেশে। চাঁদে ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে এবার পৌঁছে গেলেন কুস্তির আখড়ায়। যে আখড়া তাঁকে ‘সুলতান’ নামেই বেশি চেনে। ঠিক ধরেছেন, কথা হচ্ছে সুপারস্টার সলমন খানের। কিন্তু সলমনকে ফের কুস্তির আখড়ায় দেখা যাচ্ছে কেন? তবে কি ‘সুলতান’ পার্ট টু-র শুটিং শুরু হচ্ছে? না, সেসব কিছুই নয়। আসলে দাবাং খান এখন ব্যস্ত ‘বিগ বস’ দশম মরশুম নিয়ে। আর তারই প্রোমোতে তাঁর ব্লকবাস্টার ছবি ‘সুলতান’-এর স্মৃতি তাজা হয়ে উঠল।
তবে এবার কুস্তিগিরের ভূমিকায় নয়, বরং বলা যেতে পারে কুস্তিগিরদের মেন্টরের ভূমিকায় দেখা গেল সলমনকে। খুব তাড়াতাড়ি টিভি-র পর্দায় ফিরছে ‘বিগ বস’। আর ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো-এর এবারের ইউএসপি আম আদমি। অর্থাৎ এবার শুধু সেলেবই নয়, শো-তে অংশ নেবেন সাধারণ মানুষও।
সলমন খান শো-এর সঞ্চালক হওয়ার পর থেকে ‘বিগ বস’ জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। প্রতিবারই নতুন নতুন চমক থাকে এই শোয়ে। এবারও চমকে কোনও ঘাটতি রাখতে চান না উদ্যোক্তারা। তাই তো এক একটি প্রোমোতে এক এক রকম সাজে দেখা যাচ্ছে সলমনকে। মুক্তি পেয়েছে সিজন টেনের নয়া প্রোমো। দেখে নিন কুস্তিগিরকে হাত জোড় করে কী বললেন সুলতান।
সর্বশেষ খবর
-
৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীকরণ, পিপিপি মডেলে নতুন ‘রোডম্যাপ’ ঘোষণা কারিগরিমন্ত্রী জগন্নাথের
-
‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর
-
‘কালা হিরণ’-এর টিজার মুক্তির পরই দিল্লি হাই কোর্টে সলমন, ছবি মুক্তিতে স্থগিতাদেশের আবেদন
-
কিমের দেশে ড্রোন পাঠিয়েছিলেন, ৩০ বছরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের
-
বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন