সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক বছরেই ‘ওয়ান’ থেকে ‘সেভেন’-এ পৌঁছে গেলেন অভিনেত্রী নুসরত। না না, স্টুডিও পাড়ায় নায়িকার কদর এতটুকু কমেনি বরং বেড়েইছে। কারণ ফের একবার যশ দাশগুপ্তর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা। এবার বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার শগুফতা রফিকের প্রথম বাংলা ছবিতে।
ভাট ক্যাম্পের বহু হিট ছবিতে চিত্রনাট্যকার হিসেবে দেখা গিয়েছে শগুফতার নাম। ২০০৬ সালে ‘ওহ লমহে’ থেকে বলিউডে শুরু হয়েছিল তাঁর যাত্রা। ‘রাজ’, ‘জিসম টু’, ‘জন্নত টু’, ‘আশিকি টু’-র মতো ব্লকবাস্টার রয়েছে তাঁর ঝুলিতে। সেই শগুফতাই এবার পরিচালক হিসেবে বাংলায় আত্মপ্রকাশ করতে চলেছেন। তৈরি করতে চলেছেন ভূতুড়ে সিনেমা। ছবির বাকি কাস্ট এখনও ঠিক হয়নি। তবে নায়ক-নায়িকা হিসেবে যশ-নুসরতকেই দেখা যাবে।
[‘ভুটু ভাইজান’-এর সাফল্যে গর্বিত গায়িকা আকৃতি কক্কর, জানেন কেন?]
বাংলা সিনেমায় হঠাৎই শগুফতার আগমন কেমনভাবে ঘটল? এসভিএফ-এর তরফ থেকেই যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। জানালেন চিত্রনাট্যকার তথা পরিচালক। কলকাতায় এসে শ্রীকান্ত মোহতার সঙ্গে দেখা করেন। ‘সেভেন’-এর চিত্রনাট্য বেশ কয়েক বছর আগে লিখেছিলেন তিনি। তাই-ই পড়ে শোনান। শোনানোর সঙ্গে সঙ্গেই ছবি তৈরির জন্য গ্রিন সিগন্যাল মেলে। ব্যস শুরু হয়ে যায় যাত্রা। ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা নুসরত। যশের সঙ্গে এটা তাঁর দ্বিতীয় ছবি। ছবির নতুনত্ব দর্শকদের পছন্দ হবে বলেই বিশ্বাস তাঁর। ছবির আসল নায়ক চিত্রনাট্যই। এ ছবির চিত্রনাট্য দর্শকদের অন্যরকম কিছু উপহার দেবে বলেই জানালেন নায়ক।
[বিশ্বকাপে মজেছেন সোহিনী, কোন দলকে সমর্থন করছেন জানেন?]
সর্বশেষ খবর
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের
-
দরজা খুলতেই আপত্তিকর দৃশ্য, সব ঘরেই স্বল্পবসনাদের ভিড়! ঝাড়গ্রামের হোটেলে হচ্ছেটা কী!
-
রয়েছে আস্ত হাসপাতাল, করেন অস্ত্রোপচারও! চিনারপার্কের ভুয়ো চিকিৎসককে ৮ বছরের কারাদণ্ড