Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

OMG! নিজের পরনের জিনস ছিঁড়ে খাচ্ছেন সলমন!

ভিডিওতে দেখুন কী কাণ্ড ঘটালেন সলমন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৪:১৩

options
link
OMG! নিজের পরনের জিনস ছিঁড়ে খাচ্ছেন সলমন! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর ভর্তি সাংবাদিকদের সামনে এ কী কাণ্ড ঘটালেন সলমন খান! ভাইজানের আজব কাণ্ড দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। চোখের সামনে এমন কাণ্ড দেখে অনেকেই হাসবেন না অবাক হবেন, বুঝতেই পারছিলেন না। তা কী এমন করলেন সল্লু? সবার সামনে নিজের জিনসের কিছুটা ছিঁড়ে মুখেই ঢুকিয়ে নিলেন তিনি। তারপর চিবোতে থাকলেন। অনেকটা গরুর জাবর কাটার মতো। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বিশ্বাস হচ্ছে না তো?  কিন্তু এমনটাই হয়েছে। গোটা ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

[ফিরছে রাগিনি ‘এমএমএস’, সানি লিওনের বদলে এবার নায়িকা কে জানেন?]

নিজের আপকামিং ছবি ‘টিউবলাইট’-এর প্রচার নিয়ে এখন দারুণ ব্যস্ত বলিউড সুপারস্টার। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান নজর কেড়েছে দর্শকদের। প্রতি বছরই ইদে সিনেপ্রেমীদের একটি করে সুপারহিট ছবি উপহার দেন সলমন। এবারও তার ব্যতিক্রম হতে দিতে চান না তিনি। তার উপর পরিচালক কবীর খান ও অভিনেতা সলমন খান জুটি থেকে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে। তাই তাঁদের হতাশ করতে নারাজ সলমন। সুতরাং প্রচারে কোনও খামতি রাখছেন না ছবির কলাকুশলীরা। আর সেই প্রচারের অনুষ্ঠানেই অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলেন সাংবাদিকরা। হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলার সময় আচমকাই নিজের জিনসের থেকে সুতো ছিঁড়ে মুখে ভরে দিলেন। শুরু করলেন চিবোতে। একবার নয়। ভিডিওয় তাঁর এমন কীর্তি দু’বার চোখে পড়ল। হতবাক প্রত্যক্ষদর্শীরা। আশ্চর্য! করছেনটা কী দাবাং খান! ইচ্ছাকৃতভাবেই কি এমনটা করলেন তিনি? প্রশ্ন উঠছে, ইচ্ছাকৃতভাবে কেন এমনটা করবেন তিনি? অনেকের মতে, ‘টিউবলাইট’ ছবিতে খানিকটা মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করেছেন সলমন। রিল লাইফের বাইরেও ফ্যানদের সামনে নিজের সেই ভাবমূর্তি ধরে রাখতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কেমন ছিল ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটের অভিজ্ঞতা? ফাঁস করলেন গুলশন]

তবে কারণ যাই হোক না কেন, এই অদ্ভুত আচরণের জন্য নেটিজেনদের মশকরার পাত্রে পরিণত হয়েছেন সলমন। অনেকে মজা করে টুইট করেছেন, “সলমনের বিইং হিউম্যান ব্র্যান্ডের জিনস শুধু পরাই যায় না, খাওয়াও যায়।” আরেকজন আবার লিখেছেন, “দেশে এখন দু’ধরনের খাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। গো-মাংস আর জিনস।” তবে চর্চা যাই হোক, আখেরে লাভ হচ্ছে ‘টিউবলাইট’-এরই। কথায় আছে না, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি! ছবির মুক্তির আগে যেভাবে চর্চায় থাকা যায় আর কী!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

tweet

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.