ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। পূর্ব ভারতের অভিনেত্রী হিসেবে সোশাল মিডিয়ায় সবথেকে বেশি সংখ্যক অনুসরণকারীর মালকিন তিনি। টলিউডের পাশাপাশি বলিউডেও একাধিক প্রজেক্টে কাজ করেছেন। অনুষ্কা শর্মার ‘পরী’ হোক কিংবা কল্কি কেঁকলার স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘নেকেড’, স্বল্প পরিসরেই প্রশংসিত হয় ঋতাভরীর অভিনয়। ইন্ডাস্ট্রিতে নয় নয় করে দেড় দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। বর্তমানে যদিও কাজ কিংবা ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখতেই বেশি পছন্দ করেন, তবে এবার শিক্ষক দিবসের পোস্টে সোশাল পাড়া তোলপাড় করে দিলেন ঋতাভরী।

আরও পড়ুন:
শনিবার শিক্ষক দিবস উপলক্ষে একটি মজার পোস্ট করেন অভিনেত্রী। যে ফ্রেমজুড়ে শুধুই বাঁশ আর বাঁশ। ক্যাপশনও ততোধিক কেতাদুরস্ত! ঋতাভরী লিখেছেন, ‘আমার জীবনের সবথেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।’ অভিনেত্রীর এহেন পোস্টের মন্তব্যবাক্সে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। হেসে খুন অনুরাগীরা। এমনকী ঋতাভরী চক্রবর্তীর পোস্ট দেখে স্থির থাকতে পারেননি মিমি চক্রবর্তীও। কমেন্টে হেসে গড়িয়েছেন তিনিও। কেউ বা নায়িকার কৌতুকবোধের প্রশংসায় পঞ্চমুখ। তবে আপাতদৃষ্টিতে এই পোস্ট মজার বলে মনে হলেও নেটভুবনের একাংশ কিন্তু অভিনেত্রীর আক্ষেপই দেখছেন! তাঁদের কৌতূহল, সব ঠিক আছে তো? সবমিলিয়ে ঋতাভরীর শিক্ষক দিবসের পোস্ট বর্তমানে নেটভুবনের আতশকাচে।
View this post on Instagram
পঁচিশ সালের মাঝামাঝি সিনেপাড়ায় কান পাতলেই শোনা যেত, খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’, ‘দাহাড়’, ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তাঁর প্রেমের খবরও কারও অজানা নয়। সোশাল মিডিয়ায় তাঁদের প্রেমময় রসায়ন নজর কাড়লেও দীর্ঘদিন সুমিতের সঙ্গে আর কোনও ছবি পোস্ট করেননি অভিনেত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লাহুলে রাজমার ৪ হাজার জার্মপ্লাজম নিয়ে গবেষণা, উন্নত জাত তৈরির উদ্যোগ
-
প্যান্ডেলের বাঁশেও ডেঙ্গুর লার্ভা! পুজো কমিটিগুলিকে ‘সাবধান’ করল জেলা স্বাস্থ্য দপ্তর
-
মাওয়ের মতো ‘লং মার্চ’ জামাতের, তবে হেঁটে নয়, বাসে! তারেকের বিরুদ্ধে ‘হাস্যকর’ কর্মসূচি
-
‘বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে পুলিশ’, প্রতিবাদীদের উপর ‘অত্যাধিক বলপ্রয়োগে’ ব্যাথিত সুপ্রিম কোর্টের বিচারপতি
-
হাওড়ায় শহিদ বেদীর সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা